• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাতক্ষীরায় বিএনপির লিফলেট বিতরণ

প্রকাশ: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৪:২৯
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪ ৪:২৯

9666636

সাতক্ষীরায় বিএনপির লিফলেট বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি

“দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে বিদ্যুৎ, তেল, গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম কমানোর দাবিতে শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেছে সাতক্ষীরা জেলা বিএনপির নেতৃবৃন্দ।

শনিবার (৯ মার্চ) সকাল ১০টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের ইটাগাছা হাটের মোড়, সুলতানপুর বড় বাজারসহ শহরের বিভিন্ন স্থানে পথচারী ও ব্যবস্যা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ ইফতেখার আলী, জেলা বিএনপির সমন্বয়ক হাবিবুর রহমান হবি, যুগ্ম আহবায়ক তারিকুল হাসান, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মো. নুরুল ইসলাম, পৌর বিএনপির আহবায়ক মো. শের আলী, জেলা যুব দলের সমন্বয়ক আইনুল ইসলাম নান্টা, সাবেক যুব দলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাবেক যুব দলের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাড. কামরুজ্জামান ভূট্টো, আহবায়ক গোলাম সরোয়ার, জেলা কৃষক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রবি, যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, মনিরুজ্জামান প্রিন্স, জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক মিয়ারাজ আলী, সাবেক কৃষক দলের আহবায়ক আহছানুল কাদির স্বপন, আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আকবার আলী, জেলা ছাত্রদলের নেতা মীর্জা অর্ঘ্য, মানিক, শ্রাবণসহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, লিফলেটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির অব্যাহত মূল্য বৃদ্ধিতে যখন জনগণের জীবন দূর্বিসহ হয়ে পড়েছে। একটু কম দামে চাল, ডাল, তেল, লবন পাওয়ার জন্য যখন টিসিবির ট্রাকের পিছনে দরিদ্র মানুষের সাথে নিন্ম মধ্যবিত্ত এমনকি মধ্যবিত্ত মানুষের লাইন দীর্ঘায়িত হচ্ছে তখন সরকার প্রধান থেকে শুরু করে সরকারের মন্ত্রীদের নির্মম রসিকতা জনগণকে ক্ষুব্ধ ও ক্রুব্ধ করেছে। রমজানের আগে কিছু পণ্যের দাম কমানোর কথা শোনা গেলেও কোন পণ্যের দাম কমেনি। বরং গত কয়েক দিনে ডাল, তেল, চিনি, খেজুর, ডিম ও পেয়াজের দাম বেড়েছে। ডিম সিদ্ধ করে ফ্রিজে রাখা, মরিচ শুকিয়ে গুড়া করে রাখা, পেয়াজ ভেজে বৈায়ামে রাখা কিংবা ইফতারে খেজুর না খাওয়ার পরামর্শ দিয়ে সরকার দায়িত্ব এড়াতে পারেনা। প্রতিবছর কিংবা বছরে একাধিকবার তেল, গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়িয়ে সরকার নিজেই জনগণের উপর জুলুম করছে। এর ফলে শিক্ষা, যাতায়াত, বাড়িভাড়া এমনকি ওষুধপত্রের দামও বেড়েছে কয়েকগুণ। একদিকে দেশে কোটিপতির সংখ্যা বাড়ছে। অন্যদিকে বাড়ছে বেকার, অর্থবেকার, ভূমিহীন ও আশ্রয়হীন মানুষের সংখ্যা। ক্ষমতাসীনদের লুটপাটের কারণে দ্রব্যমূল্যের বৃদ্ধির ফলে শাস্তি ভোগ করছে নিরাপরাধ জনগণ। ভাত ও ভোটের দাবী করলেই তাদের গুম, খুন গায়েবী মামলা ও নির্যাতনের শিকার হতে হচ্ছে। স্বাধীন দেশের জনগণ আজ জীবন, জীবিকা ও মানবাধিকারহীন। তারা এই দূর্বিসহ অবস্থা থেকে মুক্তি চায় উল্লেখ করেছেন।

এসময় জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ এবং অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com