• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সাবরিনাকে সংরক্ষিত নারী এমপি হিসেবে দেখতে চায় গোপালগঞ্জবাসী

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৩
আপডেট: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ ৭:২৩

965210 5

সাবরিনাকে সংরক্ষিত নারী এমপি হিসেবে দেখতে চায় গোপালগঞ্জবাসী

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
লেখিকা, কলামিস্ট, সাংবাদিক, উপস্থাপিকা ও বিশ্ববিদ্যালয় শিক্ষিকা সাবরিনা বিনতে আহমেদকে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে দেখতে চায় গোপালগঞ্জবাসী।

সাবরিনা বিনতে আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জাতীয়তাবাদী মহিলা দলের সাবেক সদস্য। বর্তমানে তিনি বিএনপির মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের পরিচালক এবং দৈনিক জনকণ্ঠের অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে রয়েছেন তিনি।

দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক সক্রিয়তার মাধ্যমে সাবরিনা বিনতে আহমেদ নিজেকে একজন সচেতন, দায়িত্বশীল ও দৃঢ়চেতা নারী নেতৃত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তিনি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী হলেও তার রাজনৈতিক পরিচয় কোনোভাবেই ব্যক্তিগত পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, লেখালেখি, গণমাধ্যম ও রাজপথ- সব ক্ষেত্রেই তার সক্রিয় ও স্বতন্ত্র উপস্থিতি তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে গেছে।

স্থানীয় নেতা-কর্মী ও সচেতন নাগরিকদের মতে, সংরক্ষিত নারী আসনে সাবরিনা বিনতে আহমেদের মতো একজন শিক্ষিত, সাহসী ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নারীকে জাতীয় সংসদে পাঠানো হলে নারীর অধিকার, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের প্রশ্নগুলো আরও জোরালোভাবে উপস্থাপিত হবে।

তাদের ভাষায়, এটি কোনো একক এলাকার আবেগী দাবি নয়, এটি গোপালগঞ্জবাসীর ন্যায্য প্রত্যাশা। সংরক্ষিত নারী আসনের মাধ্যমে এমন একজন প্রতিনিধিকে জাতীয় সংসদে দেখতে চায় সাধারণ মানুষ, যিনি শুধু প্রতিনিধিত্বই করবেন না, বরং জনগণের পক্ষে কথা বলবেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবেন এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় কার্যকর ভূমিকা রাখবেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com