• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারজিস ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৬:০৯
আপডেট: রবিবার, ২০ জুলাই, ২০২৫ ৬:০৯

96598696

সারজিস ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ক্ষমা না চাইলে বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে জানিয়েছে স্থানীয় ছাত্র সংগঠন। এদিকে সারজিস বান্দরবানকে ‘শাস্তিস্বরূপ চাঁদাবাজদের পাঠানোর জায়গা’ বলে মন্তব্য করায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে পার্বত্য জেলা বান্দরবানে।

তার এ বক্তব্যের প্রতিবাদে ও ক্ষমা চাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ছাত্র সংগঠন।

রোববার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান প্রেস ক্লাব মিলনায়তনে ‘বান্দরবান ছাত্রসমাজ’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তারা সারজিস আলমের বক্তব্যকে পার্বত্য চট্টগ্রামের প্রতি ‘চরম অবমাননাকর ও বৈষম্যমূলক’ বলে আখ্যায়িত করেন।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলা শাখার সভাপতি আসিফ ইকবাল বলেন, গত ৩ জুলাই পঞ্চগড়ে ‘জুলাই পদযাত্রা’ চলাকালে সারজিস আলম বলেন, বান্দরবান হচ্ছে ‘শাস্তির জায়গা’, যেখানে চাঁদাবাজ ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের পাঠানো হয়। একজন জাতীয় পর্যায়ের নেতার মুখে এমন মন্তব্য শুধু দুঃখজনকই নয়, বরং চরম নিন্দনীয় ও ঘৃণ্য। এটি পার্বত্য চট্টগ্রামের মানুষের সম্মানকে অপমান করার নামান্তর।

তিনি বলেন, এ ধরনের কটূক্তি গোটা পার্বত্য অঞ্চলের মানুষের আত্মমর্যাদাকে আঘাত করেছে। অবিলম্বে সারজিস আলমকে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। অন্যথায় এনসিপিকে বান্দরবানে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সভাপতি আসিফ ইকবালের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সহসভাপতি মাহির ইমতেছার, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বান্দরবান জেলার সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, খালিদ বিন নজরুল, আমিনুল ইসলাম, ছাত্রসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com