• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশে আ’লীগের হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির সমাবেশ

প্রকাশ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৮:১৯
আপডেট: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২ ৮:১৯

96002658

সারাদেশে আ’লীগের হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির সমাবেশ

রাজধানীর পল্লবী ও বনানীসহ দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণ ও আওয়ামীলীগের নৃশংস হামলার প্রতিবাদে নরসিংদীতে জেলা বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার বিকেলে বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে জেলা বিএনপির কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক ভিপি জলিল, আকবর হোসেন, দ্বীন মোহাম্মদ দিপু, একেএম গোলাম কবির কামাল, ফারুক উদ্দীন ভূঁইয়া, আমিনুল হক বাচ্চু, জেলা বিএনপির আহবায়ক সদস্য ইলিয়াস আলী ভূঁইয়া, সুমন চৌধুরী, ছাত্রনেতা সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

এসময় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, এই সরকার তার, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ বাহিনী দিয়ে বিএনপির নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালিয়ে দাবিয়ে রাখার চেষ্টা করছে, কিন্তু আমরা জনগণের রাজনীতি করি আমার সাধারণ জনগণকে সাথে নিয়ে এই সরকারের সকল অপকর্মের বিরুদ্ধে রুখে দাড়াবো।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com