• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিংড়ায় আওয়ামী লীগ নেতার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:০৮
আপডেট: মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫ ১১:০৮

9666333589

সিংড়ায় আওয়ামী লীগ নেতার নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম ভোলার বিরুদ্ধে মানববন্ধন করেছে চৌগ্রাম ইউনিয়নের জনসাধারণ। মঙ্গলবার (২২ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার কান্তনগর পয়েন্টে ইউনিয়নের নারী-পুরুষ ও ভুক্তভোগীরা মানববন্ধনে অংশ নেয়।

ছিনতাই, জমিদখল, খুন, জখম, নির্যাতন, মামলা দিয়ে হয়রানির প্রতিবাদ ও হামলার বিচার দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন মনিরুজ্জামান মনির, মোজাম্মেল হক, ভুক্তভোগী, টিপু সুলতান, তাহের রহমান, শাহেবার ইসলাম, রুস্তম আলী, আলতাব হোসেন, শাহজাহান আলী প্রমুখ।

এসময় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে ১০নং চৌগ্রাম ইউনিয়নে ভোলা বাহিনী সাধারণ জনগণের উপর পৈশাচিক নির্যাতন চালায়। তিনি চেয়ারম্যান থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে পুকুর দখল, জমি দখল, গুম, খুন ছিনতাইয়ের মত জঘন্য কাজ করে। গত ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলেও ভোলা বাহিনীর পতন হয়নি। তারা আবার সক্রিয় হয়ে সাধারণ জনগণকে ভয় ভীতি দেখাচ্ছে। তাই আমরা অন্তবর্তীকালীন সরকারের কাছে এই ভোলা বাহিনীকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com