• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণেরচেষ্টা গণপিটুনিপুলিশ হেফাজত থেকে পালিয়েছে অভিযুক্ত

প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:০৩
আপডেট: মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ৫:০৩

JA9600045

সিদ্ধিরগঞ্জে শিশুকে ধর্ষণেরচেষ্টা গণপিটুনিপুলিশ হেফাজত থেকে পালিয়েছে অভিযুক্ত

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটির সিদ্ধিরগঞ্জে ১১ বছর বয়সি এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গরুর খামারের কর্মচারী ফারুক মিয়াকে (৫৫) গণপিটুনি দিয়েছেন স্থানীয় জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হলে পুলিশ হেফাজতে হাসপাতাল থেকে পালিয়ে যায় অভিযুক্ত।
সোমবার (১ জুন) রাতে নাসিক ৮নং ওয়ার্ডের সৈয়দপাড়া এলাকার ফোরকান হাজীর গরুর খামারে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, অভিযুক্ত ফারুক মিয়া ঘটনাস্থলের খামারটির কর্মচারী। রাতে ওই শিশুটি খামারের সামনে দিয়ে যাওয়ার পথে অভিযুক্ত তাকে আম খাওয়ানোর কথা বলে ভেতরে ডেকে নেন। পরবর্তীতে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে আশপাশের মানুষজন একত্রিত হয়ে উদ্ধার করেন। একপর্যায়ে স্থানীয়রা অভিযুক্তকে সেখানেই বেধড়ক পিটিয়ে আহত করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, আম খাওয়ানোর কথা বলে খামারের কর্মচারী ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তবে স্থানীয়দের তাৎক্ষণিক ব্যবস্থায় শিশুটি রক্ষা পায় এবং অভিযুক্তকে স্থানীয়রা মারধর করে। মারধরের পর আহত অবস্থায় নারায়ণগঞ্জের খানাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিযুক্ত সেখান থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সটকে পড়েন। আমরা এটা নিয়ে কাজ করছি। অভিযুক্তকে আটকের চেষ্টা অব্যাহত আছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com