• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিসি ক্যামেরা স্থাপনের জন্য স্বতন্ত্র তিন প্রার্থীর সিইসির কাছে আবেদন

প্রকাশ: বুধবার, ৩১ মে, ২০২৩ ৪:১০
আপডেট: বুধবার, ৩১ মে, ২০২৩ ৪:১০

966685 2 1

সিসি ক্যামেরা স্থাপনের জন্য স্বতন্ত্র তিন প্রার্থীর সিইসির কাছে আবেদন

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জে আড়াইহাজার পৌরসভা নির্বাচনের সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ মনিটরিং জোরদার করার দাবি জানিয়ে স্বতন্ত্র তিন মেয়র প্রার্থী। তারা প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে আবেদন করেছেন। বুধবার (৩১ মে) আড়াইহাজার পৌর সভা নির্বাচনের স্বতন্ত্র মেয়র প্রার্থী হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বুধবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে তিন প্রার্থীর তাদের সমর্থকরা এই আবেদনপত্র জমা দিয়েছেন।
আবেদনে বলা হয়েছে, আড়াইহাজার পৌরসভার নির্বাচনে সাবেক মেয়র হাবিবুর রহমান (জগ), উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য মামুন অর রশীদ (মোবাইল) ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেহের আলী মোল্লা (নারিকেল গাছ) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
আগামী ১২ জুন অনুষ্ঠিতব্য আড়াইহাজার পৌরসভা নির্বাচন ইভিএমে অনুষ্ঠিত হবে। সরকার সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিচর। তাই তারা ইভিএমের সাথে পৌরসভার এগারোটি কেন্দ্রের প্রতিটি বুথে সি সি ক্যামেরা স্থাপনের লিখিত আবেদন করেছেন।
আড়াইহাজার পৌর সভার সহকারী রিটার্নিং অফিসার আঃ কাদিও বলেন, কমিশন নির্দেশ দিলে আমরা ব্যবস্থা নিব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com