• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৈয়দপুরে মহিলা দলের দুই পক্ষের সংঘর্ষ, দুই নেত্রীর কার্যক্রম স্থগিত

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১০:৪৭
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১০:৪৭

9658745962

সৈয়দপুরে মহিলা দলের দুই পক্ষের সংঘর্ষ, দুই নেত্রীর কার্যক্রম স্থগিত

নীলফামারী জেলা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর জেলা বিএনপি দুই পক্ষের নেত্রীকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।

জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার ও সাধারণ সম্পাদক শাহীন আকতার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার (১৯ অক্টোবর) রাতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু ও সাধারণ সম্পাদক রুপা শনিবার রাতে ব্যক্তিগত বিষয় নিয়ে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে মহিলা দলের দুই পক্ষের নেতা-কর্মীরা মারামারিতে লিপ্ত হন। এতে অন্তত ছয়জন আহত হন এবং আহতদের সৈয়দপুর ১০০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, উভয় পক্ষের মধ্যে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এই ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ফলে সংশ্লিষ্ট দুই নেত্রীর দলীয় কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং কেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা আগামী ১৫ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দুই নেত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে সাংগঠনিক আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি বহিষ্কৃত এক নেত্রীকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়, যার জেরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মহিলা দলের দুই নেত্রীর কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। তাদের জবাব পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com