• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সৈয়দপুরে মহিলা দলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১০:১৪
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ১০:১৪

96325842

সৈয়দপুরে মহিলা দলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে মহিলা দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। শনিবার (১৮ অক্টোবর) রাত ১টার দিকে শহরের থানার পাশে এ ঘটনা ঘটে।

আহত অবস্থায় জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান রিনু, তার বোন নিলুফা ইয়াসমীনসহ ছয়জনকে উদ্ধার করে সৈয়দপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জেলা মহিলা দলের সভাপতি রওনক জাহান ও সাধারণ সম্পাদক রুপার মধ্যে সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে রওনক জাহান বহিষ্কৃত এক নেত্রীকে নিয়ে দলীয় অফিসে আসেন। এ সময় সাধারণ সম্পাদক রুপা আপত্তি তুললে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রওনক জাহান বাসায় ফেরার পথে থানার কাছাকাছি এলাকায় উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

রওনক জাহান রিনু বলেন, রুপার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝামেলা ছিল না। কিন্তু সে পার্টি অফিসে আমার সঙ্গে খারাপ আচরণ করে। পরে আমি বাসায় ফেরার সময় তার লোকজন আমার ওপর হামলা চালায়।

অন্যদিকে, সাধারণ সম্পাদক রুপা বলেন, সভাপতির বোন জাতীয় পার্টির ভোট করায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। কিন্তু তিনি তাকে নিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। আমি বিষয়টি জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে তর্ক শুরু করেন। পরে থানার পাশে আমাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বলেন, এটি মহিলা দলের কোনো সাংগঠনিক বিষয় নয়। পারিবারিক বিষয়ে ভুল বোঝাবুঝির জেরে এই ঘটনা ঘটেছে।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ বলেন, গতরাতে থানার পাশে মারামারির ঘটনা ঘটেছে। এক পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com