• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁও হতে ২৬ কেজি গাঁজা ও ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৪:৫০
আপডেট: মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ৪:৫০

jonotarawaz15

সোনারগাঁও হতে ২৬ কেজি গাঁজা ও ফেন্সিডিল সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম আর কামাল, নারায়ণগঞ্জ
র‌্যাব-১১ আদমজীনগর মঙ্গলবার (১৯ জুলাই) সকালে জেলার সোনারগাঁও থানাধীন আষাড়িয়ারচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২০১ বোতল ফেন্সিডিল, ২৬ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী তাজুল ইসলাম (২৪) কুমিল্লা জেলার দাউদকান্দি থানাধীন বন্যাকান্দি, সিরাজচর বাজার এলাকার মৃত মোসলেম এর ছেলে ও মোঃ ইমরান (২৪), বরিশাল জেলার উজিরপুর থানাধীন বোড়াকোঠা এলাকার আবুল কাশেম এর ছেলে।
র‌্যাব-১১ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল পরিবহন করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ তাজুল ইসলাম (২৪) ও ২। মোঃ ইমরান (২৪) ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদ্বয় কাভার্ড ভ্যান চালক এবং হেলপারের ছদ্মবেশ ধারণ করে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা পরিবহন করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com