• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে বিএনপির সদ্য কারামুক্ত নেতাদের সংবর্ধনা

প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৩:৩২
আপডেট: শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ৩:৩২

pic

সোনারগাঁয়ে বিএনপির সদ্য কারামুক্ত নেতাদের সংবর্ধনা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
সদ্য কারামুক্ত সোনারগাঁও থানা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টুকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নির্বাহী সদস্য ও সোনারগাঁও থানা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
শনিবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘনা শিল্পাঞ্চলের প্রতাপের চর এলাকায় আজহারুল ইসলাম মান্নান তার নিজ বাড়িতে সদ্য কারামুক্ত এই দুই নেতাকে সংবর্ধনা দেন।
সদ্য কারামুক্ত নেতা রফিকুল ইসলাম বিডিআর ও সাদিকুর রহমান সেন্টু সোনারগাঁ থানা বিএনপির কর্ণধার আজহারুল ইসলাম মান্নানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বিএনপির সকল আন্দোলন সংগ্রামে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এসময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আমাদের নেতাকর্মীদের নামে বর্তমান অবৈধ সরকার অগণিত মামলা দিয়ে কোনঠাসা করে রাখতে চাইছে। তাই কোন মামলার বর্ননা দিতে চাইনা। শুধু এইটুকু বলতে চাই, মামলা হামলা করে শহীদ জিয়ার সৈনিকদের দমানো যাবেন। তিনি বলেন, আমাদের আন্দোলন-সংগ্রাম গণতন্ত্রকে পুনরুদ্ধার করার অঙ্গীকার।
সংবর্ধনা অনুষ্ঠানে পৌর বিএনপিসহ সোনারগাঁ থানা, পিরোজপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com