• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সোনারগাঁয়ে মাদকের টাকা ভাগাভাগি, যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশ: সোমবার, ১০ জুন, ২০২৪ ২:৪৯
আপডেট: সোমবার, ১০ জুন, ২০২৪ ২:৪৯

985896 21

সোনারগাঁয়ে মাদকের টাকা ভাগাভাগি, যুবককে কুপিয়ে হত্যা

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদক কারবারের অর্থ লেনদেনের বিরোধে ফজলে রাব্বি মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ।
রবিবার (৯ জুন) রাত সাড়ে ১০টায় উপজেলার বাড়িমজলিশ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হাবিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি স্বপরিবারে স্থানীয় সানাউল্লাহ বেপারীর বাড়িতে ভাড়ায় বসবাস করতেন। তথ্যটি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মহসিন মিয়া।
নিহতের মা শাহানারা বেগম বলেন, রাতে স্থানীয় মাদক কারবারি পায়েল মিয়ার নেতৃত্বে ১০/১৫ জন মিলে রাব্বিকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয়রা জানান, রাব্বী মিয়া উপজেলার হাবিবপুর গ্রামে বসবাস করতেন। স¤প্রতি তিনি স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে জড়িয়ে পড়ে। মাদক কারবারিদের সঙ্গে টাকার ভাগভাটোয়ারা নিয়ে বিরোধ হয় তার। পরে রবিবার তাকে রাতে ডেকে নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় তাকে।
সোনারগাঁ থানার ইন্সপেক্টর (তদন্ত) মহসিন মিয়া বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি টিম অভিযানে নেমেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com