• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

স্বাধীনতার অপর নাম শহীদ জিয়াউর রহমান: ওয়ারেছ আলী মামুন

প্রকাশ: শনিবার, ৩০ মে, ২০২৬ ৯:১৭
আপডেট: শনিবার, ৩০ মে, ২০২৬ ৯:১৭

JA965985320

স্বাধীনতার অপর নাম শহীদ জিয়াউর রহমান: ওয়ারেছ আলী মামুন

জামালপুর প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন বলেছেন, স্বাধীনতার অপর নাম শহীদ জিয়াউর রহমান। ২৫ মার্চের কালোরাতে পাকবাহিনীর বর্বর গণহত্যার পর শেখ মুজিবুর রহমানসহ অনেক নেতা বন্দি ছিলেন। শেখ মুজিবুর রহমান একজন বিচক্ষণ রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েও পাকিস্তানী সামরিক বাহিনীর শোষণ নির্যাতনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত দিতে পারেননি।

শনিবার (৩০ মে) শহরে জিয়াউর রহমান ডিগ্রী কলেজ মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাদ্য বিতরনকালে তিনি এসব কথা বলেন।

কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন রাজনৈতিক ব্যক্তি না হয়েও একাত্তরে জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের মুক্তিকামী মানুষের কথা ভেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা দিয়েই বসে থাকেননি। তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন মেজর হয়েও জাতির বৃহত্তর স্বার্থে বিদ্রোহ করে সমমনা সেনাবাহিনী নিয়ে বেরিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশ নেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য তিনি বীর উত্তম উপাধি পান।
তিনি আরো বলেন, ছাত্র-জনতার আন্দোলনে সকল শহিদ এবং আহতদের স্মরন করে বলেন, জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে যে বৈষম্যবিরোধী বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সবাই ঐক্যবদ্ধ হয়ে সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে। দেশের মানুষ আজ সন্ত্রাস, লুটতরাজ ও জুলুমমুক্ত বাংলাদেশ পেয়েছে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, জিয়াউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ্য আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা: আবু তাহের ও ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক লিটন। অপরদিকে শহরের দয়ময়ী মোড়ে জেলা যুবদলের আয়োজনে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সহসভাপতি শহীদুল হক খান দুলাল, লিয়াকত আলী, যুগ্ম সাধারন সম্পাদক আহসানুজ্জামান রুমেল, মোস্তাফিজুর রহমান আরমান, সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান সফি, সাধারন সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারন সম্পাদক শাহ মাসুদ, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, জেলা যুবদল নেতা হাসান সরোয়ার মনজু, প্রমুখ ।

দোয়া মাহফিলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, প্রয়াত আরাফাত রহমান কোকোসহ সকল শহীদের রূহের মাগফেরাত এবং বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের শারীরিক সুস্থতা ও দেশবাসীর শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com