• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরতাল সমর্থনের খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

প্রকাশ: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ১:১৮
আপডেট: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩ ১:১৮

CC12FFEB CCD9 4056 A7A4 978142A936D0

হরতাল সমর্থনের খুলনায় বিএনপির বিক্ষোভ মিছিল

খুলনা প্রতিনিধি:

একতরফা নির্বাচন করার চেষ্টা করলে তার পরিণতি হবে ভয়াবহ বলে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি নেতারা।

সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের নীলনকশার জাতীয় সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ঘোষিত ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনে সোমবার (২০ নভেম্বর) হরতালের সমর্থনে মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বক্তারা বলেন, বর্তমান ফ্যাসিবাদী সরকারের তল্পিবাহক নির্বাচন কমিশনের প্রহসনের তফসিল ঘোষণা বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে। এই নির্বাচন কমিশন জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে দাড়িয়ে মাফিয়া সরকারের নির্দেশে পাতানো নির্বাচন করতে চাচ্ছে। কিন্তু দেশের জনগণ তাদের সেই পাতানো নির্বাচনে অংশ নেবে না। ইতিমধ্যেই বেশিরভাগ বিরোধীদল নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এইরকম একতরফা পাতানো নির্বাচনে বাংলাদেশের জনগণ যাচ্ছে না। তারপরও যদি সরকার জোর জবরদস্তি করে একতরফা নির্বাচনের পাঁয়তারা করে তাহলে জনগণ তা প্রতিহত করবো। বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমন করে, নেতাকর্মীদের ঘর বাড়ি থেকে বিতাড়িত করে ফাঁকা মাঠে গোল দিতে চায়, সে সুযোগ এবার আর দেয়া হবে না।

নগরীর নতুন বাজার গোল চত্বর থেকে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কমার্স কলেজ হোস্টেল গেটে পথসভার মধ্যদিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আবু হোসেন বাবু, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com