• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হরিণাকুন্ডুতে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

প্রকাশ: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৫:৪২
আপডেট: সোমবার, ১৭ জুলাই, ২০২৩ ৫:৪২

966696 3

হরিণাকুন্ডুতে জিম্মি করে ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার ভায়না ইউনিয়নের তৈলটুপী গ্রামে রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নেয়।সোমবার (১৭জুলাই ) মধ্যরাতে ওই উপজেলার তৈলটুপী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে দেলোয়ার মন্ডলের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা যায়, সোমবার গভীররাতে ৮-১০ জনের একটি ডাকাত দল বাড়ির গেট ভেঙে ভেতরে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।পরে তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে। ভুক্তভোগী দেলোয়ার মন্ডল জানান, গভীর রাতে ৮-১০ জনের একদল ডাকাত বাড়িতে ঢুকে পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ছয় ভরি গহনা রুলি, নেকলেস ও প্রায় প্রায় ১লক্ষ নগদ টাকা লুটে নেয়। হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ জানান, এ ঘটনায় থানায় একটি ডাকাতির মামলার প্রস্তুতি চলছে । ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযানে কাজ করছে পুলিশ। অচিরেই তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com