• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

হুইপ বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৪:১৭
আপডেট: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ৪:১৭

987789

হুইপ বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ

নারায়ণগঞ্জ প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা সাইফুলকে দলীয় প্রার্থী ঘোষণা করে নির্বাচনী প্রচারণা চালানোয় নারায়ণগঞ্জ-২ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবকে সভাপতি শাহজালাল মিয়া সোমবার (১৩ মে) বিকালে নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন বরাবর এই লিখিত অভিযোগ দেন।
অভিযোগে চেয়ারম্যান প্রার্থী শাহজালাল মিয়া উল্লেখ করেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ নজরুল ইসলাম বাবু উপজেলা নির্বাচনের আচরণ বিধির বিন্দুমাত্র তোয়াক্কা না করে উপজেলা চেয়ারম্যান পদে নিজেই একজন পছন্দের প্রার্থীর নাম ঘোষণা করে জনসাধারণকে হুকুম দিচ্ছে তার প্রার্থী সাইফুল ইসলাম স্বপনকে যেকোন মূল্যে পাশ করাতে হবে।
হুইপ বাবু ক্ষমতা, অর্থকড়িসহ, সকল প্রশাসন আমি দেখবো বলে তার ক্ষমতা ব্যবহার করে প্রকাশ্যে তার চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারনা করে যাচ্ছে। আমার কর্মী সর্মথকে বিরতিহীন ভাবে হুমকি, ভয়ভীতি প্রদর্শন করে যাচ্ছে। এতে করে আমার নির্বাচনী প্রচারনায় বাধার সৃষ্টি হচ্ছে।
হুইপ নজরুল ইসলাম বাবু আমার সম্ভাব্য এজেন্টদের হুমকি ধামকি দিচ্ছেন। অকথ্য ভাষায় আমাকে গালাগাল করছেন। প্রার্থী সাইফুল ইসলাম স্বপন আমার নেতাকর্মী, এজন্টদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি দিয়ে যাচ্ছেন। এতে করে অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে বাধা সৃষ্টি হচ্ছে।
মো. শাহজালাল মিয়া অভিযোগের সত্যতা স্বীকার করে জানান, হুইপ ও এমপি বাবু নির্বাচনে প্রভাব সৃষ্টির চেষ্টা করছেন। আমি তার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ করেছি।
প্রসঙ্গত, আগামী ২১ মে আড়াইহাজার উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. শাহজালাল মিয়া, কালাপাহাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন ও সুমন ইকবাল চেয়ারম্যান পদে প্রতিদ্ব›িদ্বতা করছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com