• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন বিএনপির

প্রকাশ: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৪৪
আপডেট: শনিবার, ১১ মার্চ, ২০২৩ ৫:৪৪

966002

১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন বিএনপির

সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি বেলা ১১টায় একযোগে সদররোড, সদর হাসপাতাল সড়ক ও নগরীর ফজলুল হক অ্যাভিনিউ সড়কের পৃথক পৃথক স্থানে মানববন্ধন করেছে।

এর মধ্যে বরিশাল মহানগর বিএনপি নগরীর সদররোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধনের আয়োজন করে। এখানে মানববন্ধনে নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। মানবন্ধনে সভাপতিত্ব করেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মো. রহমতউল্লাহ, এবায়েদুল হক চাঁন, মহানগর সদস্য সচিব অ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ, অ্যাড. আলী হায়দার বাবুল, হাবিবুর রহমান টিপুসহ মহানগর নেতৃবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দ। এদিকে, নগরীর জেল খানার মোড়সহ সদর হাসপাতাল সড়ক এলাকায় মানববন্ধন করে উত্তর জেলা বিএনপি। মানববন্ধনে নেতৃত্ব দেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার। সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মেজবা উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান, উত্তর জেলা বিএনপি সদস্য সচিব মিজানুর রহমান মুকুলসহ উত্তর জিলা বিএনপির বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দ। অপরদিকে নগরীর কাকলীর মোড় এলাকায় মানববন্ধন করে বরিশাল দক্ষিণ জেলা বিএনপি। এখানে মানববন্ধনে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল বিভাগ অ্যাড. বিলকিস জাহান শিরিন।

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, ‘বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ঘোষণা করার মাধ্যমে আমরা আমাদের আন্দোলন শেষ করবো। আমরা যে ১০ দফার আন্দোলন করছি তার প্রধান দাবি এই সরকারের পদত্যাগ। কারণ বর্তমান সরকার দেশে দুশাসন, নির্যাতন চালাচ্ছে। দুঃশাসন, কতৃত্ববাদী, নির্যাতন নিপিড়নের মধ্য দিয়ে আজকে সারা বাংলাদেশকে নির্যাতনের একটি হাতিয়ার বানিয়ে মহা আনন্দে তাদের সিংহাসনে দিন কাটাচ্ছে।’

এ সময় বেগম সেলিমা রহমান আরও বলেন, ‘আমরা ক্ষমতার জন্য লড়াই করছি না। আমরা ক্ষমতায় যেতে চাই না। আমরা জনগণের নিরাপত্তা ও ভোটের অধিকারের জন্য লড়াই করছি। আজকে তোমার গণতন্ত্রের উন্নয়নে নিত্যপণ্যমূল্যের দাম উর্ধ্বগতির চাপে দেশের মানুষ পিষে মরছে।’

তিনি বলেন, ‘বর্তমান সরকারের দুঃশাসন ও গণতন্ত্র উত্তোরণের জন্য বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে দরকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন সংগ্রামে অংশ নিতে হবে।’

অপরদিকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেন, ‘বেগম খালেদা জিয়াকে জেলে বন্দি রেখে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশের মাঠিতে রেখে এ দেশে কোনো নিবার্চন হতে দেওয়া হবে না। এই সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশের মানুষের মৌলিক অধিকার কেড়ে নিয়েছে। আজকে দেশের রিজার্ভ ফান্ডের টাকা ক্যাসিনোতে পাওয়া যায়।’

সরোয়ার আরও বলেন, ‘দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হলে সেদেশ কোনোদিনই ভালোভাবে চলতে পারে না বলেই আজ মানুষের মাঝে হাহাকার দেখা যায় কিন্তু এই লুটেরাবাজ সরকার তাদের দিকে না তাকিয়ে উন্নয়নের নামে বিদেশের বেগমপাড়ায় টাকা পাচার করছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com