• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

প্রকাশ: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৪:১২
আপডেট: রবিবার, ১৫ মার্চ, ২০২৬ ৪:১২

9652310

১৪ এপ্রিল কৃষিকার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী’

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
কৃষিকার্ড উদ্বোধনের জন্য আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইলে আসবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এই দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন।

শনিবার (১৪ মার্চ) বিকেলে টাঙ্গাইল শহরের উদ্যান কমিউনিটি সেন্টারে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সারাক্ষণ রাজনৈতিক নেতাদের সাথে সবচাইতে বেশি কাজ করে থাকে তারা হচ্ছে- সাংবাদিক ভাইয়েরা। তারা নিজেদের সংসারে ওইভাবে সময় দিতে পারে না। সারাদিন এই সমাজের বিভিন্ন বিষয় যাতে সঠিকভাবে থাকে, সেই সন্ধানগুলো তারা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইলে রূপ দিতে সক্ষম হব। এরজন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। যাতে করে আগামী দিনে সকলে মিলে এই টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ, কিশোরগ্যাং মুক্ত করে গড়ে তুলতে সক্ষম হই। আমরা সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠানে প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি জুবায়েদ মল্লিক বুলবুল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন।

টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আখতার শামীমের সভাপতিত্বে এসময় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, সাধারণ গ্রন্থাগারের সম্পাদক কবি মাহমুদ কামাল, দ্যা ফিন্যান্সিয়াল টুডে পত্রিকার নির্বাহী সম্পাদক শাহীন আব্দুল বারী, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জেড আই খান, সাবেক সাধারণ সম্পাদক কামনা শীর্ষ শেখর, প্রবীণ সাংবাদিক ও জেলা ক্ষেতমজুর পাটির সভাপতি ওয়াহেদুজ্জামান মতিসহ প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশন ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com