• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৩২৯ কোটি টাকা আত্মসাৎ: আ. লীগ নেতা ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশ: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ২:৩৪
আপডেট: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫ ২:৩৪

9655529

৩২৯ কোটি টাকা আত্মসাৎ: আ. লীগ নেতা ও তার ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র মো. মাহবুবুর রহমান খান ও তার ছেলে যুবলীগ নেতা কে. এম. মাহমুদ হাসানের বিরুদ্ধে ২৮৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে গত রবিবার (২২ জুন) তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দেন ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালতের যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস।

সংশ্লিষ্ট সূত্র বলছে, তারাবোর সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার ছেলে কে. এম. মাহমুদ হাসান রূপালী ব্যাংক (মামলা নং ৯৬/১৯) থেকে ১৬৬ কোটি টাকা ঋণ নিয়েছেন (২০১৯ সাল), যা বর্তমানে ২০৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। এছাড়াও ২০১১ সালে সাউথইস্ট ব্যাংক থেকে তিন ধাপে ঋণ নেন এই পরিবার। সাউথইস্ট ব্যাংকের মামলা সূত্রে জানা যায়, ২১০১/২০১১ এ ৭৮ কোটি ৮৩ লাখ ৩২ হাজার টাকা, ২১০২/২০১১ এ ৩ কোটি ৩৬ লাখ ৬৫ হাজার টাকা ও ২১০৩/২০১১ এ ২৭ কোটি টাকা ঋণ নেয়।

রূপালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক থেকে মোট ২৭৫ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ করেন এই পরিবার। এছাড়াও বিশিষ্ট কাগজ ব্যবসায়ী মো. ইসহাক দুলালের কাছ থেকে ব্যবসায়িক লেনদেনে দুই দফায় ১১ কোটি ৩ হাজার টাকা ঋণ নেন। এ ঘটনায় ইসহাক দুলাল দুটি মামলাও করেন। এছাড়া গ্লোবাল ইসলামী ব্যাংক (মামলা নং ১৪৭৪২/২১), এনআরবি ব্যাংক (মামলা নং ৩৪৮৯, ৩৪৯০, ৩৪৯১/২০১২ এবং ৫৯৯০/২৩) ও রাজনৈতিক নানা মামলাসহ এই পরিবারের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে।

বর্তমানে বাপ-ছেলে এই লোনের টাকা পরিশোধ না করে আত্মসাৎ করে বিদেশে পালানোর পাঁয়তারা করছে। পরে ভুক্তভোগী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইসহাক দুলাল একটি (মানি স্যুট মামলা নম্বর- ০২/২০২৪) মামলা করে আদালতে আবেদন করেন।

আদালত দরখাস্তের বিষয়বস্তু পর্যালোচনা করে মাহবুবুর রহমান খান ও তার ছেলে কে. এম. মাহমুদ হাসানকে স্বশরীরে উপস্থিত হওয়ার জন্য আদেশ প্রদান করেন। কিন্তু বারবার সুযোগ দেওয়ার পরেও আদালতে স্বশরীরে হাজির না হওয়ায় বিষয়টি আদালতের কাছে সন্দেহজনক হয়ে ওঠে।

সবকিছুর পরিপ্রেক্ষিতে গত রবিবার (২২ জুন) আওয়ামী লীগ মনোনীত নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমান খান ও তার ছেলে যুবলীগ নেতা কে. এম. মাহমুদ হাসান সিয়ামকে দেশত্যাগে নিষেধাজ্ঞা ও পাসপোর্ট জব্দের নির্দেশ দিয়েছেন ঢাকা জেলা জজ অতিরিক্ত আদালতের যুগ্ম জেলা জজ রুবায়েত ফেরদৌস।

ভুক্তভোগী ব্যবসায়ী ইসহাক দুলাল বলেন, মাহবুব ও ছেলে সিয়াম ছিলেন ফ্যাসিস্ট সরকারের দোসর। স্থানীয় সাবেক মন্ত্রী ও তার ছেলের সকল অবৈধ কার্যকলাপের সুবিধাভোগী এই বাপ-ছেলে। জুলাই আন্দোলনে শত শত কোমলমতি ছাত্রদের ওপর হামলা ও গুলির নির্দেশদাতা ছিলেন এই বাপ-ছেলে। এদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানাসহ একাধিক থানায় মামলাও রয়েছে।

এই ভুক্তভোগী আরও বলেন, সরকার পতনের পর বাপ-ছেলে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনো আশ্রয় না পেয়ে দেশত্যাগের চেষ্টা করেন। দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। তাই দ্রুত এদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার অনুরোধ রইল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com