• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৪ বছরে কত লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবেন, জানালেন মন্ত্রী

প্রকাশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:১৫
আপডেট: বুধবার, ১১ মার্চ, ২০২৬ ১:১৫

966665985

৪ বছরে কত লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবেন, জানালেন মন্ত্রী

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি

সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, আগামী ৪ বছরের মধ্যে সারাদেশে ৫০ থেকে ৮০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড পাবেন। পর্যায়ক্রমে সাড়ে ৪ কোটি পরিবারকে এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। কোনো অবস্থাতেই ভুল বুঝাবুঝির কারণ নেই।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো টাকা দিতে হয় না। কার্ড সংগ্রহের জন্য সরকারি কর্মকর্তা জনগণের বাড়িতে যাবে এবং কার্ড উপকার ভোগীর বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

মঙ্গলবার (১০ মার্চ) বিকালে দিনাজপুরের নবাবগঞ্জের জয়পুর ইউনিয়নে ৬ নম্বর ওয়ার্ডের বেলঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্যামিলি কার্ড বিতরণের উদ্‌বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম, রংপুর বিভাগীয় সমাজসেবা অধিদপ্তরের পরিচালক জিলুফা, নবাবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তীসহ অনেকে।

এ সময় উপকারভোগী পরিবারের সদস্যদের মধ্যে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ফ্যামিলি কার্ড তুলে দেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com