• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৭১ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে দেখতে জনতার ঢল

প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:৪৪
আপডেট: শনিবার, ১৬ মে, ২০২৬ ৪:৪৪

9600001 2

৭১ কিলোমিটারজুড়ে প্রধানমন্ত্রীকে দেখতে জনতার ঢল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
চাঁদপুর যাওয়ার সময় কুমিল্লার পথে নেতাকর্মী এবং সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৬ মে) দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে প্রবেশ করে প্রধানমন্ত্রীকে বহনকারী বিশেষ বাস।

কুমিল্লা থেকে চাঁদপুর পর্যন্ত প্রায় ৭১ কিলোমিটার সড়কের দু’পাশজুড়ে বিভিন্ন স্পটে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি নানা শ্রেণি-পেশার মানুষ ভিড় করেন তাকে এক নজর দেখার জন্য।

এ সময় পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় তাকে স্বাগত জানান বিএনপি নেতা-কর্মীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। পরে সেখান থেকে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর গাড়িবহর কুমিল্লা-চাঁদপুর সড়কে প্রবেশ করার পর পুরো পথজুড়ে হাজার হাজার মানুষ স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। রাস্তার দুই পাশে ব্যানার-ফেস্টুন হাতে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বাসের ভেতর থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

প্রধানমন্ত্রী আসার খবরে সকাল থেকেই সড়কের সব গুরুত্বপূর্ণ পয়েন্টে মানুষের ঢল নামে। নারী, পুরুষ, শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষও উপস্থিত হন এ জনসমাগমে। উৎসবমুখর পরিবেশে স্লোগান, ব্যানার ও দলীয় পতাকায় মুখর হয়ে ওঠে পুরো সড়কপথ।

সরকার গঠনের পর এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম কুমিল্লা ও চাঁদপুর সফর। খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় এবং পথসভায় অংশ নেওয়া তার এ সফরের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com