• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৯০ কেজি গাঁজা ও পিকআপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ৭:৩৫
আপডেট: শুক্রবার, ৩ মার্চ, ২০২৩ ৭:৩৫

966325874 1

৯০ কেজি গাঁজা ও পিকআপসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
র‌্যাব-১১ সদর কোম্পানী নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল শুক্রবার (৩ মার্চ) ভোররাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার নতুন কদমতলী কমিউনিটি ক্লিনিকের সামনে কাঁচা রাস্তা এলাকায় অভিযান চালিয়েছে। এ সময় পিকআপ গাড়ি মোডিফাই এর মাধ্যমে বিশেষ কৌশলে পরিবহন কালে ৯০ কেজি গাঁজা ও পিকআপসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, মোঃ শাহীন (৫০) মুন্না (২৪) মোঃ রাসেল (২৪) বাছেদ (৪২) তাদের সকলের বাড়ী থানা বাঞ্ছারামপুর জেলা-ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর এলাকায়।
উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে মাদক বিক্রয়ের নগদ ১ হাজার ৪ শ” ৯০ টাকা, ২টি মোবাইল, ২টি সীম উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে।
র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা জানায় যে, তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য গাঁজা অভিনব পন্থায় সংগ্রহ করে ব্রাহ্মণবাড়িয়া ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com