• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৯০ দিনের ভেতরে বিচার হতে হবে, ৯১ দিন হলে মানা হবে না: শফিকুর রহমান

প্রকাশ: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৫
আপডেট: শনিবার, ১৫ মার্চ, ২০২৫ ৪:৫৫

96003 5

৯০ দিনের ভেতরে বিচার হতে হবে, ৯১ দিন হলে মানা হবে না: শফিকুর রহমান

মাগুরা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আছিয়ার ঘটনায় মামলার বিচারে যে ৯০ দিন সময় দেওয়া হয়েছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু সতর্ক করে দিতে চাই, এটা ৯১ দিন হলে আমরা মানব না।’

শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাগুরার শ্রীপুর উপজেলার সোনাকুন্ডি গোরস্তানে ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশু আছিয়ার কবর জিয়ারতের পর জামায়াতের আমির সাংবাদিকদের এ কথা বলেন। পরে স্থানীয় সোনাকুন্ডি প্রাথমিক স্কুল মাঠে তিনি সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

অপসংস্কৃতির জন্য এগুলো (ধর্ষণের ঘটনা) দীর্ঘদিন ধরে চলছে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, ‘ধর্ষণের বিচার একমাত্র ফাঁসি। বাংলাদেশে ধর্ষণের ঘটনায় আগে বিচার তেমন হয়নি। ধর্ষণের বিচারে আগে কয়েকটি ফাঁসি হলেও বেশির ভাগ দোষী ছাড়া পেয়ে গেছে।’

এ সময় অভিযুক্ত ব্যক্তিদের বাড়িঘর পুড়িয়ে দেওয়াসহ ভাঙচুরে সমর্থন করেন কি না সাংবাদিকদের পৃথক প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, ‘যেখানে বিচারপ্রক্রিয়া চলমান, সেখানে দোষী প্রমাণিত হওয়ার সুযোগ দিতে হবে।’

ডা. শফিক বলেন, ‘সাত দিনের মধ্যে বিচার শেষ করার জন্য অনেকে বলছেন। আমরা তাতে একমত নই। কারণ মামলার কিছু প্রক্রিয়া রয়েছে। সেটা সঠিক বিচারপ্রক্রিয়াকে এগিয়ে নেয়। যে জন্য ৯০ দিনই ঠিক আছে।’

মব জাস্টিসের নামে জ্বালাও পোড়াও হচ্ছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জামায়াতপ্রধান বলেন, ‘মব সৃষ্টি হয়েছে। এটা থামাতে সবার সহযোগিতা লাগবে। মনে রাখতে হবে, দেশটা আমাদের সবার।’

জামায়াতের আমির পরে জারিয়া গ্রামে আছিয়ার পরিবারের সদস্যদের দেখতে যান। সেখানে তাঁদের সমবেদনা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। বেলা ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com