• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

৯৬ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করল বিজিবি

প্রকাশ: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৬:২৪
আপডেট: শনিবার, ২৯ অক্টোবর, ২০২২ ৬:২৪

jpeg 60

৯৬ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করল বিজিবি

প্রায় ৯৬ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন। গত ২৮ অক্টোবর শুক্রবার রাত ৯টার দিকে ব্যাটালিয়নের কর্ম এলাকা পঞ্চগড় জেলার টোকাপাড়া নালাগঞ্জ সীমান্ত থেকে ওই কষ্টিপাথর উদ্ধার হয়। আজ শনিবার বিকেলে বিজিবি ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞিপ্তিতে জানানো হয়, মূর্তিটির দৈর্ঘ্য ৪৬ ইঞ্চি, প্রস্থ ২০ ইঞ্চি এবং পুরুত্ব ওপরের অংশে ২ ইঞ্চি, মাঝের অংশে ৬ ইঞ্চি ও নিচের অংশে ৫ দশমিক ৬ ইঞ্চি।

যার মূল্য ৯৫ লাখ ৮০ হাজার টাকা।

২৮ অক্টোবর  শুক্রবার রাত ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা ও সিভিল সোর্সের সংবাদের ভিত্তিতে ৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিমের পরিকল্পনা ও নির্দেশনায় টোকাপাড়া বিওপির হাবিলদার মো. শফিকুল ইসলামের নেতৃত্বে ওই অভিযান চলে। এ সময় সীমান্ত পিলার ৭৪৭/১-এস থেকে আনুমানিক ৫০০ গজ দূরে বাংলাদেশের অভ্যন্তরে নালাগঞ্জ নামক স্থানে মূর্তিটি উদ্ধার হয়। টহলদলের উপস্থিতিতে চোরাকারবারিরা মূর্তিটি ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানানো হয়।

৫৬ বিজিবি নীলফামারী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বিজ্ঞপ্তির কথার সত্যতা নিশ্চিত করেছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com