• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অনুরণিত আর্তনাদ : জাফর পাঠান

প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ ১:০৭
আপডেট: বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২ ১:০৭

960000254 1

অনুরণিত আর্তনাদ : জাফর পাঠান

আত্মার কায়াহীন কান দিয়ে চেষ্টা করিলে

অপমৃতদের- গুমট কান্না শুনি অনিলে,

অনুরণিত আর্তনাদ ভাসে- অখিল জুড়ে

বুনন যার- অণুর নিগূঢ় থেকে নিগূঢ়ে।

দেহহীন দেহে ওরা এখনো বেঁচে অস্তিত্বে

ধরার জীবন স্মৃতি- সেটাও আছে কর্তৃত্বে,

বিধাতার বিচার ক্ষেতে- বুনে যায় ফসল

দৃঢ় প্রতিজ্ঞ ওরা- ফল পেয়ে হবে সফল।

স্রষ্টার পাঁকা ধানে কাতেল দিয়ে যাচ্ছে মই

নদে তুলে সুনামি দোল্- ফেলছে হইচই,

জীবিতরা মৃত, প্রাণ চাঞ্চল্যের চরাচরে

জ্ঞাত-অজ্ঞাত- অশুভ আতংক ঘরে ঘরে।

ভাবুকেরা ভাবে আর গুমরে গুমরে কাঁদে

ক্ষোভে-দুখে সময় কাটে অপলক নিনাদে,

দিন দিন হচ্ছে ভারি- অপমৃতদের দল

থামছে শান্তির কল্লোল তটিনীর হিল্লোল।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com