• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিশঙ্কা : জাফর পাঠান

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৯:৪৪
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৯:৪৪

966369 2 5

অভিশঙ্কা : জাফর পাঠান

চক্ষু বুজলেই দেখি-

অগণন উল্কাপিন্ড- ধাবমান- ধরিত্রীর বুকে

সহস্র সূর্যসম অনল- কেউ বুঝি দিলো ফুঁকে !

কান পাতলেই শুনি-

ভূগর্ভের প্লেটচ্যুতির- যত ভীতিকর হুঙ্কার

এই বুঝি দিলো ঢেলে অতল নিশাত অন্ধকার।

অলস মনে কখনো-

ভাবুক পাহাড়ে হেলান দিয়ে চোখে আসলে ঘুম

দেখি সাগর বুকে- উত্তরঙ্গ- ফণা তোলার ধুম।

নির্জনে একাকী বসে-

অণুচিন্তনে দিয়ে ডুব- অনুভবে যদি হারাই

ভয়ে জড়সড় ভিন্ন এক মেদিনী দেখতে পাই।

আমি অভিশঙ্কায় ভুগি-

অপমৃতদের লহু জমে- হচ্ছে যে অষ্টমাকাশ

ভেঙ্গে পড়ে কখন জানি কি হয়, ঘটে সর্বনাশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com