কিছু মানুষ আছে-যারা সাধুর মুখোশে
সমাজে বিরাজমান,
কিছু মানুষ আছে-
হিংসা-বিদ্বেষ-অহম অন্তরে
মুখে মহান!
কিছু মানুষ আছে, যারা ধার্মিক লেবাসে
উচ্চমান-চলমান!
অথচ কর্মে এরা মহাশয়তান!
যদি পায় হাতে ক্ষমতা-
কুৎসিত জঘন্য রূপে হয় দৃশ্যমান,
আদতে চেনেনা প্রকৃত মানব-
করে হরণ সত্যের- মান-সম্মান!
কিছু চামচা- কিছু সুবিধাভোগী-তেলায়,
তোলে তাকে আসমান!
অথচ কর্মে জাতীয় বেঈমান।
ভাবে এরা, পেয়ে গেছি ক্ষমতা চিরস্থায়ী
থাকবেই চিরকাল!
আসলে এরা তৃণভোজী- হারামভোগী
গর্দভের এক পাল।
চতুর্মাত্রিক ঘৃণার বান- অনুরণন বহমান
গর্দভের খুশির বান!
বোঝেনা কম্পমান- ভূমিধ্বস আগুয়ান
ওরে ঘৃণ্য বেঈমান।
( ইউটিউব লিংক : https://youtu.be/8oBrsS1PYho?si=4_jLTUfhaE5a-VZ5 )
{ রচনাটি গদ্যছন্দে রচিত- গদ্যপদ্য }












