• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মৃত্যুর আবাদ : শহীদুল্লাহ ফরায়জী

প্রকাশ: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ২:১০
আপডেট: শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ২:১০

96002 2

মৃত্যুর আবাদ : শহীদুল্লাহ ফরায়জী

এই বাংলায় কেবল
মৃত্যুর আবাদ হয়
বিস্তীর্ণ শস্য ক্ষেত্রে,
কেবল মৃত্যুর চাষ হয়
ব্যাপক ফলনের মত।

প্রতিবাদের মিছিলে যাঁরা দু’হাত পেতে
মৃত্যুকে আমন্ত্রণ জানায়
নিঃসঙ্ঙ্কচিত্তে জীবন বিসর্জন দেয়
তাঁদের ভয় দেখাবার
এমন কোনো অস্ত্র নেই
পৃথিবীর কোন অস্ত্রাগারে !

বাঁচার জন্য যারা
লড়াই করে
তাঁদের জন্য দৈনিক মৃত্যু বরাদ্দ,
দেহ টুকরো টুকরো আর
মস্তক ছিন্ন করে,
পদ্মা মেঘনা যমুনা
রক্তে ভাসিয়ে দিয়ে
সন্তুষ্টি নিয়ে প্রাতরাশে বসে ওরা!

এই বাংলায়
রক্তে সোনা ফলে,
রক্ত রসদ যোগান দেয়।

পাখি হত্যা নিষিদ্ধ
অথচ পাখির মত
মানুষ হত্যা করা হয়
হায়! মুক্তিযুদ্ধের বাংলাদেশে ।

faraizees@gmail.com


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com