• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সর্বজনীন ফিলিস্তিন : জাফর পাঠান

প্রকাশ: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৭
আপডেট: রবিবার, ৩১ মার্চ, ২০২৪ ১০:৫৭

96668569

সর্বজনীন ফিলিস্তিন : জাফর পাঠান

এখনো শত শত ক্ষত- রক্ত ঝরছে অবিরত
সাম্রাজ্যবাদের কূটচাল- তবু হচ্ছেনা বিরত।
ফিলিস্তিনি হৃদপিন্ডে- মুহুর্মুহু হচ্ছে অগ্নিবাণ
গায়ে জ্বলন্ত ফসফরাস- দগ্ধ হচ্ছে অনির্বাণ।

হায় মধ্যপ্রাচ্য !

কিছু শেরেক-কিছু মুনাফেক-ক্ষমতান্ধ বিবেক
পৌণঃপুনিক দালালীকে ধরে ধাতস্থ অতিরেক।
নব নব রক্ত নহর- গাজার ঐ মৃত্তিকা ফুঁড়ে
এথা-ওথা শত সহস্ত্র গণকবর- আরব জুড়ে।

হায় ফিলিস্তিন !

কেন তুমি লুণ্ঠিত- কুণ্ঠিত অবারিত অবিনীত
তপ্ত মরু বুকে- তপ্ত রক্ত- হর্ষিত- দুর্বিনীত।
গগনের বারি নয়- ফিলিস্তিনি অশ্রুর প্রপাত
হাহাকারের দীর্ঘ নিঃশ্বাস-আনছে বয়ে প্রভাত।

জাগো মুসলিম –

ওরা মোহান্ধ দালাল, মুসলিম নামীয় শ্বাপদ
ওরাই মুসলিম জুব্বাধারী- মুনাফিকী আপদ।
ছাড়ো ওদের, ওরা যে ধারক বাহক শয়তান
দাঁড়াও রুখে, জয়ী হবেই প্রকৃত মুসলমান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com