• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

তিতুমীর কলেজের উন্নয়ন ও নিরাপত্তায় ৭ দফা দাবি ছাত্রদলের

প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ৮:৩৯
আপডেট: বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫ ৮:৩৯

তিতুমীর কলেজের উন্নয়ন ও নিরাপত্তায় ৭ দফা দাবি ছাত্রদলের

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের চলমান নানা সমস্যা সমাধান ও নিরাপত্তা নিশ্চিতে ৭ দফা দাবি জানিয়েছে তিতুমীর কলেজ ছাত্রদল।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে সংগঠনের পাঁচ সদস্যের সাক্ষরিত একটি আবেদনপত্র কলেজের অধ্যক্ষের হাতে তুলে দেওয়া হয়।

দাবিগুলো হলো:
১. কলেজ ক্যান্টিনের পাশে থাকা ময়লার স্তুপ অপসারণ করে সেখানে শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ স্থাপন।
২. সাংবাদিক সমিতি ভবনের পাশে বিশুদ্ধ পানির ফিল্টার স্থাপন এবং ক্যাম্পাসজুড়ে পর্যাপ্ত ফিল্টার বসানো।
৩. ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা অপসারণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন ও বর্ষাকালে প্লাবন রোধে ড্রেনসমূহ নিয়মিত পরিষ্কার রাখা।
৪. খেলার মাঠে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ এবং সন্ধ্যা ৭টার পর সমগ্র ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ।
৫. প্রধান ফটক ও প্রত্যেক বিভাগীয় ওয়াশরুম নিয়মিত পরিষ্কার ও সংস্কার।
৬. শারীরিক শিক্ষা বিভাগ বিকাল ৩টা পর্যন্ত খোলা রাখা, যেহেতু ক্লাস বিকাল ৩টা পর্যন্ত চলে।
৭. শুক্রবারে হলের শিক্ষার্থীদের জুমার নামাজের সুবিধার্থে দুপুর ১২টা থেকে বিকাল ২টা পর্যন্ত কলেজের সেকেন্ড গেট খোলা রাখা।

তিতুমীর কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. মেহেদী হাসান মাল বলেন, “দাবিগুলো বাস্তবায়িত হলে ক্যাম্পাসের পরিবেশ ও নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে। এতে শিক্ষার্থীরা আরও অনুকূল ও স্বস্তিদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারবে।”


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com