• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল

প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৩:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫ ৩:৩৫

পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, তলানিতে বরিশাল

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে এ ফল প্রকাশ করা হয়। এতে দেশের ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হারে সবার ওপরে রয়েছে রাজশাহী বোর্ড। এ বোর্ডে পাস করেছেন ৭৭ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে যশোর বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৯ শতাংশ। তৃতীয় স্থানে থাকা কারিগরি বোর্ডে পাসের হার ৭৩ দশমিক ৬৩ শতাংশ।

এছাড়া ঢাকা বোর্ডে পাসের হার ৬৭ দশমিক ৫১, কুমিল্লায় ৬৩ দশমিক ৬০, চট্টগ্রাম ৭২ দশমিক ০৭, সিলেটে ৬৮ দশমিক ৫৭, দিনাজপুরে ৬৭ দশমিক ০৩, ময়মনসিংহে ৫৮ দশমিক ২২ ও মাদরাসা শিক্ষা বোর্ডে ৬৮ দশমিক ০৯ শতাংশ।

পাসের হারে সবার নিচে অবস্থান করছে বরিশাল শিক্ষা বোর্ড। এ বছর বরিশাল বোর্ডে গড় পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ।


সর্বশেষ সংবাদ

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
কসকো সাবান: সোনালী দিনের স্মৃতির সুবাস
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
নভেম্বরে তুরস্ক সফরে যাবেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬ ১০:২৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com