• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

মাভাবিপ্রবির অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলেন শিক্ষার্থীরা

প্রকাশ: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ৭:০১
আপডেট: শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২ ৭:০১

966002474

মাভাবিপ্রবির অবরুদ্ধ ভিসিকে উদ্ধার করলেন শিক্ষার্থীরা

টানা তিনদিন অবরুদ্ধ থাকার পর টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনকে উদ্ধার করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ভিসিকে অবরুদ্ধ করে রাখার পিছনে জড়িতদের শাস্তির দাবি জানান তারা।

এদিকে আন্দোলনকারী কর্মচারীরা তাদের অবস্থান থেকে সরে এসেছেন। তারা ভিসির কার্যালয়ের তালা খুলে দিয়ে অবরোধ তুলে নেন।

তৃতীয় শ্রেণীর কর্মচারী সমিতির সভাপতি মাহফিজুর রহমান মাসুদ বলেন, আমাদের শুধু চাকরি স্থায়ীকরণ নয় ১৪টি দাবি দিয়েছে। সবগুলো দাবি মানার আশ্বাস দেওয়ায় অবরুদ্ধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, গত বুধবার সকাল থেকে অ্যাডহক ভিত্তিতে কর্মরত ২২ কর্মচারীর চাকরি স্থায়ীকরণের দাবিতে বুধবার সকালে উপাচার্যকে তার কার্যালয়ে তালাবদ্ধ করে রাখেন তৃতীয় শ্রেণীর কর্মচারীরা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com