বাংলাদেশে বিগত দিনের জাতীয় সব নির্বাচন হিসেবে রেখে গত দুইটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সুষ্ঠু ভোটের কোনো পরিবেশ ছিল না। ক্রিয়াশীল অধিকাংশ দল সেই ভোটে অংশ নেয়নি। আর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট? অতীতের সব রেকর্ড ছাপিয়ে অধিকাংশ জায়গায় দিনের ভোট ‘আগের রাতে’ সম্পন্ন হওয়ার নতুন রেকর্ড দেখেছে দেশবাসী, বিশ্ববাসী। অথচ গঠিত হয়ে গেল আওয়ামী লীগ সরকার।

অথচ দেশের সংবিধানে স্পষ্ট করে বলা আছে ‘প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ।’ জাতীয় সংসদকে সংবিধানের বিধানাবলী সাপেক্ষে প্রজাতন্ত্রের আইনপ্রণয়ন-ক্ষমতা দেয়া হয়েছে। সংবিধান অনুযায়ী ‘প্রত্যক্ষ নির্বাচনের’ মাধ্যমে সংসদ সদস্য নির্বাচনের কথাও বলা আছে। অর্থাৎ জনগণের প্রত্যক্ষ ভোটের মধ্য দিয়ে তো সরকার নির্বাচিত হওয়ার কথা। কিন্তু আজকে দেশের একজন সাধারণ মানুষ তিনি তার ভোটের অধিকারের অপেক্ষায় থাকেন।

কেননা সরকার আজ সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে বেআইনিভাবে গণতন্ত্রকে ধবংস করে ফেলেছে, গণতন্ত্রের সব সম্ভাবনাকে ধ্বংস করে ফেলেছে।

শুধু তাই-ই নয়, বৈধ আয়ের পথ ছাড়াই রাতারাতি বিত্তশালী বনে যাওয়া আওয়ামী ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা আজ দেশের বড় আপদ হয়ে দাঁড়িয়েছে। তাদের বেপরোয়া কর্মকান্ড দেশ ও সমাজের সর্বস্তরে অসম পরিস্থিতির সৃষ্টি করছে, ঘটাচ্ছে সীমাহীন বিশৃঙ্খলা। সমাজে কোন্দল-সংঘাত, জবরদখলদারি, একচ্ছত্র আধিপত্যের সাম্রাজ্য প্রতিষ্ঠাসহ লাগামহীন অপরাধ-অপকর্মের নেতৃত্ব দিচ্ছে তারা। তাদের মধ্যে শুরু হয়েছে শাসন-শোষণের মাধ্যমে রাতারাতি সম্পদ বৃদ্ধির প্রতিযোগিতা। ফলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, তদবিরবাজি থেকে শুরু করে সব ধরনের অনৈতিক কর্মকান্ড পরিচালিত হচ্ছে বাধাহীনভাবে।
আর দেশ চলে গেছে অন্ধকারে।

এমতাবস্থায় দেশকে অন্ধকার থেকে আলোর পথে ফিরিয়ে আনতে প্রয়োজন ‘গণতন্ত্র’। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠায় রয়েছে দেশের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।

সুতরাং, সেই নৈতিক দায়বদ্ধতা থেকেই দেশের প্রতিটি সচেতন জনগণকে আওয়ামী অপশক্তির বিরুদ্ধে জেগে উঠতে হবে, কারণ ‘গণতান্ত্রিক অধিকার’ আদায় করে নিতে হয়, এবং সেখানে প্রতিটি জনগণের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনেই পূর্ণতা পাবে বঞ্চিত মানুষের ভোটাধিকার প্রয়োগের গৌরব।

পরিশেষে বলতে চাই, শক্ত হাতে জেগে উঠা জনগণের সচেতনতা, সংগঠিত শক্তি সমাবেশই পারে আওয়ামী শাসকগোষ্ঠীকে নির্বাচন ব্যবস্থা সংস্কারে বাধ্য করে জনগণের ভোটাধিকারের নিশ্চয়তা দিতে।

‘জেগে উঠো বাংলাদেশ’

ডালিয়া লাকুরিয়া
প্রচার-সম্পাদক
যুক্তরাজ্য, বিএনপি।

Share
" /> মতামত Archives - Page 20 of 30 - শীর্ষ খবর ডট কম
  • যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

Category: মতামত

গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত ‘আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো’ নিশ্চয়তার’

বাংলাদেশে বিগত দিনের জাতীয় সব নির্বাচন হিসেবে রেখে গত দুইটি নির্বাচনের দিকে তাকালে দেখা যায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ১৫৪ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সুষ্ঠু ভোটের কোনো...

বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, জেলে যেতে হবে কেন?

ব্যারিস্টার নাজির আহমদ সুস্থ, অবাধ ও নলেজভিত্তিক সমাজ বিনির্মাণ ও রক্ষায় সাংবাদিকরা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা এক প্রধান মৌলিক উপাদান। যে সব স্টেইকহোল্ডাররা...

বিস্তারিত পড়ুন

সুখরঞ্জন বালির ফিরে আসা এবং অধ্যাপক মোস্তফা জামানের সামনে কঠিন সময়

যুক্তরাজ্য থেকে ডাঃ আলী জাহান ১. তিনি ফিরে এসেছেন। পাঁচ বছর ভারতের কারাগারে বন্দি থেকে পিরোজপুরের সুখরঞ্জন বালি দেখলাম ফিরে এসেছেন। তাও আবার গতকাল সরাসরি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর জানাজার...

বিস্তারিত পড়ুন

‘বেগম খালেদা জিয়া’, মানচিত্রে মিশে থাকা নাম — ড. মোর্শেদ হাসান খান

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ পর্যায়ে তখন। চারিদিকে ধ্বংস আর ধ্বংসাবশেষ। প্রলয়ঙ্করী এমনই এক সময়ে ইস্কান্দার মজুমদার ও তৈয়বা মজুমদার দম্পতির কোলজুড়ে নতুন ভোরের দীপ্তি নিয়ে আগমন করেন খালেদা খানম পুতুল। সময়ের...

বিস্তারিত পড়ুন

চীন ও ভারতে নির্লজ্জ ধরনা দিয়ে কি পার পাবে আওয়ামী লীগ?

আমিরুল ইসলাম কাগজী ও ড মোর্শেদ হাসান খানএক।আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সম্প্রতি ভারত সফর করে এসে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন। সেখানে...

বিস্তারিত পড়ুন

বিদেশীদের যাতায়াত : কূটনীতির ঘোর অন্ধকার

রিন্টু আনোয়ার কখনো একা, কখনো প্রতিনিধিদল নিয়ে বিভিন্ন দেশের হাই-প্রোফাইলরা আসছেন, আরো আসবেন। অসহ্য লাগলেও সরকারের এখন আর তাদের রোখার অবস্থা নেই। এক্সিলেন্সিদের আদর-সমাদর, তোয়াজ-তোষণ ছাড়া গতি নেই। তাদের সঙ্গে...

বিস্তারিত পড়ুন

নির্বাচন নিয়ে নোংরামি শুরু

মুজতাহিদ ফারুকী ১৯৭৩ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ভাষাতত্ত¡ সমাজ, বাংলাদেশ বাংলা শিক্ষক সমিতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ যৌথভাবে ‘একুশে ফেব্রুয়ারি বক্তৃতামালা’র আয়োজন করে। সেখানে দেশের সেরা গবেষক, বিশেষজ্ঞরা প্রবন্ধ পড়েন...

বিস্তারিত পড়ুন

পুলিশি নাটকও চাই না, হামলা-মামলাও চাই না

মইনুল হোসেন গত শনিবার বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় ও আমানউল্লাহ আমানকে নিয়ে পুলিশ ও প্রধানমন্ত্রীসহ যে হাস্যকর নাটক সৃষ্টি করা হয়েছে তাতে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। পুলিশ বিএনপির রাস্তায়...

বিস্তারিত পড়ুন

কারা এতগুলো বাসে আগুন দিলো?

আমিরুল ইসলাম কাগজী ও অধ্যাপক ড মোর্শেদ হাসান খানজুলাই ২৯, ২০২৩, বিএনপির পূর্ব ঘোষিত রাজধানী ঢাকা শহরের চার প্রবেশমুখে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির দিন মোট সাতটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে।...

বিস্তারিত পড়ুন

আবার সেই পুরনো কৌশলে বাসে আগুন

আমিরুল ইসলাম কাগজী ও অধ্যাপক ড মোর্শেদ হাসান খান রাজধানীরন মাতুয়াইলে বিএনপির নেতাকর্মীদের উপর পুলিশের হামলার সময় এবং এরপরে মোট তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। বেলা পৌনে দুইটার দিকে দক্ষিণ...

বিস্তারিত পড়ুন

সীমান্তে অস্ত্র আওয়ামী চক্রান্তের আভাস

আমিরুল ইসলাম কাগজী ও অধ্যাপক ড মোর্শেদ হাসান খান সীমান্ত দিয়ে বিএনপির অস্ত্র আনার খবর পাওয়া যাচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।...

বিস্তারিত পড়ুন

২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশ-চলুক এক দফা !

কয়েকদিন আগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হলো বিএনপির সমাবেশ,যেখানে হাজার হাজার তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।এই মুহূর্তে সারা পৃথিবী জানে বিএনপিইহচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সেজন্যই বিএনপিকে বাইরে রেখে কিভাবে নির্বাচন করা যায়...

বিস্তারিত পড়ুন

নষ্ট রাজনীতির চাবিকাঠি! : গোলাম মাওলা রনি

নষ্ট রাজনীতির চাবিকাঠি! : গোলাম মাওলা রনি সুলতান গিয়াসউদ্দিন বলবনের কাহিনী দিয়ে আজকের নিবন্ধ শুরু করতে চাই। কেবল ভারতবর্ষ নয়- তামাম দুনিয়ার মধ্যযুগের ইতিহাসের সফলতম শাসকদের শিরোমনি গিয়াসউদ্দিন বলবনকে সুলতান...

বিস্তারিত পড়ুন

সুষ্ঠু নির্বাচন : সরকারের দাবি-আশ্বাস হাস্যকর

আবুল কালাম মানিক সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে দাবি করেছেন যে, ‘একমাত্র আওয়ামী লীগই পারে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিতে। আওয়ামী লীগ আমলের সব নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও...

বিস্তারিত পড়ুন

ইসিকে লাল কার্ড : আমিরুল ইসলাম কাগজী

১।জাতীয় সংসদের ঢাকা ১৭ আসনের নির্বাচনে অন্যতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিরো আলম নৌকার পাণ্ডাদের হাতে বেদম প্রহারে আহত হয়ে এখন নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও পত্রিকাগুলোর খবর...

বিস্তারিত পড়ুন

ব্যবসায়ী নেতাদের সমর্থন ও বাস্তবতা

মুজতাহিদ ফারুকীদেশের গণমানুষ যাতে পছন্দমতো নেতৃত্ব বেছে নিতে পারে সেজন্য দরকার সুষ্ঠু নির্বাচন। গত ১৫ বছরে দেশের জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভোটের অধিকার ছিনতাই হওয়ায় মানুষ নির্বাচন নিয়ে...

বিস্তারিত পড়ুন

অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব যেভাবে

সৈয়দ আবদাল আহমদ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র পাঁচ মাস বাকি আছে। আগামী ডিসেম্বর-২০২৩-এর শেষ সপ্তাহে, জানুয়ারি-২০২৪-এর প্রথম সপ্তাহের দিকে এ নির্বাচন হতে পারে। এবারের নির্বাচনটি খুবই গুরুত্বপূর্ণ। এটি...

বিস্তারিত পড়ুন

দেশী সমস্যার বিদেশী সমাধান : রিন্টু আনোয়ার

দেশে রাজকীয় মেহমানময়। দেশের সমস্যা সমাধানের দাওয়াই তাদের হাতে! রোগী সারাতে যুক্তরাষ্ট্রের হাই-প্রোফাইল অতিথিরা কর্মব্যস্ত দিন কাটিয়েছে। ছিল ইউরোপীয় ইউনিয়ন-ইইউ মেহমানরাও। তাদের কাছে নালিশ দুপক্ষেরই। সেই সঙ্গে তারা দেশে থাকাবস্থায়ই...

বিস্তারিত পড়ুন

নয়া নির্বাচনী আইন সংবিধানের সাথে সাংঘর্ষিক কি!

সালাহউদ্দিন বাবর কয়েক মাস থেকে রাজনীতি হয়ে উঠেছে মুখর। সে পর্যায় থেকে রাজনীতি অগ্রসর হতে শুরু করলেও এখন রাজনীতি দ্রুত এগোচ্ছে। মাঠে-ময়দানে রাজপথে নগরে-বন্দরে গৃহাভ্যন্তরে, নেপথ্যে পর্দার অন্তরালে সর্বত্র রাজনীতি...

বিস্তারিত পড়ুন

স্বৈরাচারের পতন, সেফ এক্সিট ও গণতন্ত্রের সম্ভাবনা

মুজতাহিদ ফারুকীআজ লেখার শুরুতেই পাঠকের উদ্দেশে একটি প্রশ্ন- আচ্ছা, বলুন তো, অ্যাডলফ হিটলার, নেপোলিয়ন বোনাপার্ট, প্রথম রাণী এলিজাবেথ এবং ভ্লাদিমির পুতিন- এদের মধ্যে মিল কী? একটা মিল তো সহজেই বলে...

বিস্তারিত পড়ুন

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 

[interactive_divitional_maps_bd]

সম্পাদক: আব্দুল আজিজ

বাংলাদেশ অফিস: রুম-১৪০৫( লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
ই-মেইল: sheershakhoboronline@gmail.com,


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com