• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা বেসরকারি শিক্ষক না বেদরকারি শিক্ষক মন্তব্য বিএসএর

প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১০:৩৬
আপডেট: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১০:৩৬

96598510

আমরা বেসরকারি শিক্ষক না বেদরকারি শিক্ষক মন্তব্য বিএসএর

শীর্ষ খবর ডেস্ক
ছবিঃ সংগৃহীত
বর্তমান পরিস্থিতি ও বৈষম্যের কারণে বেসরকারি শিক্ষকরা সমাজের সামনে ‘বেদরকারি শিক্ষক’ হয়ে পড়েছেন বলে মন্তব্য করেছেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের (বিএসএ) নেতারা।

বেসরকারি শিক্ষকদের সুযোগ-সুবিধা নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, এখনও একজন এমপিওভুক্ত শিক্ষকের বেতন শুরু হয় মাত্র সাড়ে ১২ হাজার টাকা থেকে। এ অর্থে জীবন চালানো দায়।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘শিক্ষা খাতে সুশাসন, নিয়োগ, বরাদ্দ, স্বচ্ছতা ও জবাবদিহিতা’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের এমপিওভুক্ত শিক্ষক, বেসরকারি শিক্ষক, কিন্ডারগার্টেন শিক্ষক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা উপস্থিত ছিলেন। বেসরকারি শিক্ষক অ্যালায়েন্স (বিএসএ) এ অনুষ্ঠানের আয়োজন করে।

জাতীয় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) পাশ কাটিয়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে তুলে দেওয়ার ব্যর্থ উদ্যোগের নিন্দা জানিয়ে তারা বলেন, সরকারের এ অভিপ্রায় আমরা বন্ধ করতে পেরেছি। তবে এমন উদ্যোগ আমাদের সব সময় শঙ্কায় রাখে। আমরা জবাবদিহিতা চাই।

বক্তারা বলেন, সরকার নতুন পে-স্কেল ঘোষণা করবে। কিন্তু শিক্ষকদের বিষয়ে কোনো সুনির্দিষ্ট আলোচনা নেই। পে-স্কেল নিয়ে মন্ত্রী শিক্ষকদের জন্য আলাদা বেতন কাঠামোর কথা বলেছেন। কম-বেশি হবে বলে ইঙ্গিত দিয়েছেন। আমরা কম শুনতে চাই না, বেশি শুনতে চাই।

আলোচনা সভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত, এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের (NUA) আহ্বায়ক মাওলানা আশরাফ মাহাদী, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যাপক মো. মাইনুদ্দিন, অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের মহাসচিব উপাধ্যক্ষ মো. আব্দুর রহমান, বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মো. জসিম উদ্দিন এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এম এ মান্নান মনির উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেসরকারি শিক্ষক অ্যালায়েন্সের আহ্বায়ক অধ্যাপক মো. আব্দুর রহমান রিজভী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com