• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশের অবিশ্বাস্য জয়

প্রকাশ: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১০:৫৭
আপডেট: রবিবার, ১৩ জুলাই, ২০২৫ ১০:৫৭

96568969

শেষ মুহূর্তের নাটকীয়তায় বাংলাদেশের অবিশ্বাস্য জয়

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার অন্যতম দাবিদার বাংলাদেশ ও নেপালের হাইভোল্টেজ ম্যাচটি রুদ্ধশ্বাস উত্তেজনায় ঠাসা ছিল। ২-২ সমতায় নির্ধারিত সময় শেষ হওয়ার পর অতিরিক্ত সময়েরও ইনজুরি মুহূর্তে নাটকীয়ভাবে জয় তুলে নেয় স্বাগতিক বাংলাদেশ। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পিটার বাটলারের দল।

ম্যাচের অন্তিম মুহূর্তে কাউন্টার অ্যাটাকে উমহেলার বাড়ানো পাসে দারুণ ফিনিশিং করেন তৃষ্ণা রানী। গোলরক্ষক এবং নেপালের ডিফেন্ডাররা কিছু বুঝে ওঠার আগেই বল জালে। জয় নিশ্চিত হতেই গ্যালারিতে থাকা প্রায় হাজার দর্শকের আনন্দ উল্লাসে মেতে ওঠেন বাংলাদেশের ফুটবলাররাও। বিপরীতে হতাশ নেপালের কয়েকজন ফুটবলার মাঠেই কান্নায় ভেঙে পড়েন।

ম্যাচের দ্বিতীয়ার্ধ ছিল একাধিক নাটকীয় ঘটনার কেন্দ্রবিন্দু। ৫৪ মিনিটে হাতাহাতির ঘটনায় বাংলাদেশের সাগরিকা ও নেপালের এক ডিফেন্ডার সরাসরি লাল কার্ড দেখেন। সাগরিকা মাঠ ছাড়ার পর কিছুটা ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। কোচ বাটলার কৌশল পরিবর্তন করে ম্যাচে ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করলেও নেপাল একাধিকবার আক্রমণ করে।

৭৫ মিনিটে নেপাল পেনাল্টি পায় এবং সেটি থেকে গোল করে ব্যবধান কমায়। এরপর ৮৬ মিনিটে সংঘবদ্ধ আক্রমণে সমতা ফেরায় নেপাল। তবে ম্যাচে শেষ হাসি হাসে বাংলাদেশই।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশের ছিল একচেটিয়া দাপট। ১৪ মিনিটে মাঝমাঠ থেকে সাগরিকার পাসে গোলমুখে শট নেন মুনকি। তার শট প্রতিহত করলেও রিবাউন্ডে গোল করেন শিখা। ৩৭ মিনিটে শান্তি মার্ডির ক্রস থেকে শিখার শট ফেরত আসলে সাগরিকা সেই বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেন।

বাংলাদেশ দলে সিনিয়র দলের একাধিক খেলোয়াড় থাকলেও নেপালের অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে জয় পেতে বেশ কষ্ট করতে হয়েছে স্বাগতিকদের। চার জাতির এই টুর্নামেন্টে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত দুই দল মুখোমুখি হওয়ায় ম্যাচটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। জয় তুলে নিয়ে শিরোপা জয়ের দৌড়ে এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com