• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

গুম হওয়া বাতেন এর মেয়ে ইনশা এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ২:১৩
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ২:১৩

63235AF6 B77B 4316 944D BE42796FE187

গুম হওয়া বাতেন এর মেয়ে ইনশা এসএসসিতে জিপিএ ৫ পেয়েছে

ঢাকা এ্যাডভেন্টিস্ট প্রি-সেমিনারী এন্ড স্কুল থেকে ২০২৩ সালের এবার এসএসসি পরীক্ষায় জিপিএ ‘৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে আনিসা ইসলাম ইনশা।তার বাবা ইসমাইল হোসেন বাতেন ২০১৯ সালে মিরপুর থেকে গুম হয়েছে। তার মা নাসরিন আক্তার স্মৃতি সবার কাছে দোয়া চেয়ে বলেন, ওর বাবা ইসমাইল হোসেন বাতেন তার মেয়ের রেজাল্টে সবচেয়ে বেশি খুশী হতো।এখন সে কোথায় আছেন, কেমন আছেন? আমরা জানিনা।আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন সুস্থ ও ভালো থাকে। সময় বদলাবে তিনি অবশ্যই ফিরে আসবেন। তার অপেক্ষায় আমাদের প্রতিটি মুহূর্ত কাটে।তিনি আরো বলেন,আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি। কৃতজ্ঞতা প্রকাশ করছি স্কুলের প্রধান শিক্ষকসহ সকল শিক্ষকমন্ডলীর প্রতি। আর সেই সাথে “মায়ের ডাক” সংগঠন এর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি তারা সবাই আমাদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। গুম হওয়া সবাই ফিরে আসুক তাদের পরিবারের কাছে।এদিকে জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো.মঞ্জুর হোসেন ঈসা বলেন,আনিসা ইসলাম ইনশার সাফল্য অর্জনে গুম হওয়া পরিবারের সকল সন্তানরা অনুপ্রাণিত হবে।আমরা ইনশার জন্য প্রাণভরে দোয়া করি সেযেন আরো অনেক দূর এগিয়ে যেতে পারে।মানবিক মানুষ হতে পারে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com