গ্যাস জমে ট্রিগার থেকে সায়েন্সল্যাবের বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী ও পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
রবিবার (৫ মার্চ) ঘটনাস্থলের বিভিন্ন উপকরণ, ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেন তারা৷
এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনের নিহতের খবর পাওয়া গেছে। বিস্ফোরণের পর তাদের পপুলার হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার।
এ ঘটনায় এখন পর্যন্ত ১৪ জনের আহত হওয়ার তথ্য পাওয়া যাচ্ছে। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢমেক) হাসপাতালে আটজনকে ভর্তি করা হয়। আর দগ্ধ হওয়া ছয়জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।












