• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডিএনসিসির কবরস্থানে জায়গা সংরক্ষণ

প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৭:৩৫
আপডেট: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩ ৭:৩৫

96600254 4

বীর মুক্তিযোদ্ধাদের জন্য ডিএনসিসির কবরস্থানে জায়গা সংরক্ষণ

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানের বর্ধিত অংশের দেড় একর জায়গা বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত থাকবে। সেখানে শুধুমাত্র প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের দাফন করা হবে।

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইন স্বাক্ষরিত সংবাদ মাধ‌্যমে পাঠা‌নো এক বৃ‌বি‌তি‌তে এ তথ‌্য জানানো হয়।

এছাড়াও মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধাদের জন্য সংরক্ষিত বিশেষ এলাকায় মহান স্বাধীনতা যুদ্ধে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণের ব্যবস্থা থাকবে। তবে, মুক্তিযোদ্ধা পরিবারের ইচ্ছানুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে কোনো কবরস্থানে কবর সংরক্ষণ করতে পারবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরাস্থানসমূহের নীতিমালা ২০২২-এ বীর মুক্তিযোদ্ধাদের জন্য কবরাস্থানে জায়গা নির্ধারণ ও সংরক্ষণের বিষয়টি উল্লেখ করা হয়।

নীতিমালায় আরও উল্লেখ আছে, বীর মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত সাধারণ কবরে দাফনের ক্ষেত্রে প্রমাণক হিসেবে মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত তালিকায় নাম থাকতে হবে এবং যথাযথ সনদ দাখিল সাপেক্ষে কর্তৃপক্ষের অনুমতিক্রমে দাফন করা যাবে। তবে, আবেদনের প্রেক্ষিতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রথম ১০ (দশ) বছর ফি ব্যতীত কবর সংরক্ষণের পর পরবর্তী সময়ের জন্য নির্ধারিত হারে ফি প্রযোজ্য হবে। তবে, কেবলমাত্র রায়েরবাজার স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে দাফনকৃত বীর মুক্তিযোদ্ধাদের কবর আজীবন সংরক্ষিত থাকবে। এ লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক লেন (অথবা জায়গা) আলাদাভাবে চিহ্নিত করা থাকবে।

উল্লেখ্য, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কবরাস্থানসমূহের নীতিমালা ২০১৮-এর পরে নীতিমালা ২০২২ প্রণয়ন করা হলো। ডিএনসিসির সচিব (অ.দা.) ড. মোহাম্মদ মাহে আলমের স্বাক্ষরিত ‘নীতিমালা ২০২২’ ১৮ জানুয়ারি ২০২৩ হতে কার্যকর হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com