• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ

প্রকাশ: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১২:৩৫
আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩ ১২:৩৫

96552

রাজধানীর সব প্রবেশমুখে কঠোর অবস্থানে পুলিশ

নিউজ ডেস্ক

বিএনপির অবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীর সব প্রবেশমুখে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) সকাল থেকেই গাবতলী, আমিনবাজার, সিদ্ধিরগঞ্জ, সাইনবোর্ড, বুড়িগঙ্গা সেতুর দক্ষিণপ্রান্ত, কেরানীগঞ্জ, উত্তরাসহ বিভিন্ন প্রবেশমুখে সাজোয়া যান, জলকামান ও প্রিজনভ্যান নিয়ে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

বিএনপিকে কর্মসূচি পালনের অনুমতি দেয়নি পুলিশ। এদিকে আওয়ামী লীগ কর্মসূচি স্থগিত করলেও অবস্থান কর্মসূচি পালনে এখনও অনড় রয়েছে বিএনপি। ঢাকা শহরের সব গুরুত্বপূর্ণ প্রবেশমুখ মিলিয়ে অন্তত ১৫টি স্থানে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা জোটের দলগুলো। এতে প্রবেশমুখ এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করছে।

সরজমিনে দেখা যায়, নয়াবাজারে পুলিশের পাশাপাশি বাংলাদেশ আনসার এবং গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা ছাড়াও আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মোতায়েন রয়েছেন। এছাড়া প্রস্তুত রাখা হয়েছে এপিসি ও জলকামান। এছাড়া গাবতলী ও উত্তরায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

ওদিকে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীরাও রাজধানীর বিভিন্ন প্রবেশমুখ ও পাড়া-মহল্লা-ওয়ার্ডে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গতকালের নয়াপল্টনের সমাবেশ থেকে ঢাকার ১৫টি প্রবেশমুখে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ অবস্থান কর্মসূচি থেকে সরকারের পদত্যাগের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com