• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অন্তরঙ্গ দৃশ্য থেকে দূরে থাকেন তামান্না

প্রকাশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৯
আপডেট: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৩৯

96598269

অন্তরঙ্গ দৃশ্য থেকে দূরে থাকেন তামান্না

বিনোদন ডেস্ক
ছবি :সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়িকা তামান্না ভাটিয়া। নাচ, গ্ল্যামার আর পর্দায় উপস্থিতি—সব মিলিয়ে বহুদিন ধরেই দর্শকের নজরের কেন্দ্রে রয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘দ্য ব্যাডস অব বলিউড’-এ তার ঝলমলে উপস্থিতি এবং ‘গফুর’ গানের নাচ আবারও প্রমাণ করেছে—স্ক্রিনে কীভাবে মুহূর্তেই ঝড় তোলা যায়।

এর আগে ‘আজ কি রাত’ বা ‘কাবালা’র মতো গানেও তার পারফরম্যান্স দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। তবে শুধু নাচ নয়, অভিনয়েও নিজের আলাদা জায়গা তৈরি করেছেন তিনি।

আনন্দবাজার পত্রিকা সূত্রে জানা গেছে, দক্ষিণী সিনেমার পাশাপাশি হিন্দি প্রজেক্টেও নিয়মিত কাজ করেছেন তামান্না। বিশেষ করে ‘দ্য লাস্ট স্টোরিজ’-এ তার অভিনয় নিয়ে আলোচনা কম হয়নি। সেখানে বেশ ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যাওয়ার পর অনেকেই মনে করেছিলেন, তিনি হয়তো পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে স্বচ্ছন্দবোধ করেন।

কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে এই ধারণায় ভিন্ন সুর শোনালেন ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী। তার কথায়, ক্যারিয়ারের দীর্ঘ পথচলায় তিনি কখনোই প্রকৃত অর্থে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেননি—‘সামান্য কিছু মুহূর্ত থাকতে পারে, তবে সচেতনভাবেই এমন দৃশ্য থেকে দূরে থেকেছি।’

এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত পছন্দের অংশ বলেই জানালেন তামান্না। ডিজিটাল যুগে দর্শকের সামনে অসংখ্য কনটেন্ট থাকায়, একজন অভিনেত্রী হিসেবে নিজস্ব সীমা নির্ধারণ করাটা তার কাছে গুরুত্বপূর্ণ।

তবে এর অর্থ এই নয় যে, তিনি নিজেকে আটকে রাখতে চান। বরং তার বিশ্বাস—চিত্রনাট্যের প্রয়োজনে যদি কোনো দৃশ্য থাকে, সেটিকে গল্পের অংশ হিসেবেই দেখা উচিত। অভিনয়ের পাশাপাশি স্টেজ পারফরম্যান্সেও তামান্নার চাহিদা আকাশছোঁয়া। গত বছরের শেষে গোয়ার এক সমুদ্রসৈকতে বর্ষবরণ অনুষ্ঠানে মাত্র ছয় মিনিটের নাচ পরিবেশন করে তিনি পারিশ্রমিক নিয়েছিলেন ছয় কোটি রুপি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com