• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অপু নয়, এবার বুবলীর সঙ্গে শাকিব!

প্রকাশ: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৩
আপডেট: বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩ ৫:২৩

985875 2

অপু নয়, এবার বুবলীর সঙ্গে শাকিব!

বিনোদন ডেস্ক

দীর্ঘদিন পর আবারও একসঙ্গে দেখা গেল ঢালিউডের আলোচিত তারকা দম্পতি শাকিব-বুবলীকে। মাঝের তিক্ত সময়, সম্পর্কের দূরত্ব, আলোচনা-সমালোচনাকে পাশ কাটিয়ে এক হলেন তারা। কারণ, আজই (৭ সেপ্টেম্বর) প্রথম স্কুলের আঙিনায় পা রেখেছে এই তারকা দম্পতির পুত্রসন্তান শেহজাদ খান বীর। তাই শবনম বুবলী ও শাকিব বেশ আবেগাপ্লুত।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে সেই মুহূর্তের বেশকিছু ছবি শেয়ার করে বুবলী লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য অনেক আবেগ, ভালবাসা এবং মায়ার, কারণ আজ আমাদের শেহ্জাদ বাপজানের স্কুলের প্রথম দিন… এখনও মনে হয় এইতো সেদিন তুমি পৃথিবীতে এলে বাবা, হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে বড় হচ্ছো, আজকে থেকে তুমি স্কুলে পড়ো, তোমার আবার একটি ক্লাস আইডি নাম্বারও আছে। আলহামদুলিল্লাহ! অনেক বড় হও বাবা, ভীষণ ভালোবাসি তোমাকে! সবাই আমার শেহজাদ বাবার জন্য দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসায় রাখবেন।’

প্রসঙ্গত, ২০২০ সালের ২১ মার্চ বুবলীর কোলজুড়ে আসে শেহজাদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে জন্ম হয় শেহজাদের।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com