• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিনেতা ফারুকের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

প্রকাশ: সোমবার, ১৫ মে, ২০২৩ ৩:০০
আপডেট: সোমবার, ১৫ মে, ২০২৩ ৩:০০

96663365

অভিনেতা ফারুকের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া

বিনোদন ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন ঢাকাই সিনেমার কিংবদন্তি অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় মারা যান তিনি। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। কিংবদন্তি অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্র অঙ্গনে। ফেসবুকের জমিনে তাকে নিয়ে লিখছেন শোকগাঁথা।

ফারুকের মৃত্যু মেনে নিতে পারছেন না নন্দিত অভিনেত্রী ববিতা। ববিতা বললেন, ‘এটা মেনে নিতে পারছি না। অত্যন্ত খারাপ লাগছে। কারণ কয়েক দিন আগেই ওনার স্ত্রীর বোনের সঙ্গে আমার দেখা হয়েছে। বললেন যে, ফারুক ভাইয়ের রক্ত সঞ্চালনে কিছুটা সমস্যা হচ্ছে। এছাড়া তিনি ঠিকঠাক আছেন। শিগগিরই ঢাকায় ফিরবেন। আমি তো শুনে খুশি হলাম। কিন্তু আজ জানতে পারলাম যে, ফারুক ভাই চলে গেলেন! খুব খারাপ লাগছে।’

কথায় কথায় স্মৃতির ডায়েরির পাতা ওল্টাতে লাগলেন ববিতা। এক লহমায় বলে গেলেন, “ক্যারিয়ারের প্রথম থেকেই ফারুক ভাইয়ের সঙ্গে কাজ করেছি। সেসব ছবি মাইলস্টোন হয়ে আছে। ‘নয়নমণি’, ‘গোলাপি এখন ট্রেনে’, ‘আবার তোরা মানুষ হ’ সব বিখ্যাত ছবি। আমরা যখন শীতের মধ্যে সেই মানিকগঞ্জে শুটিং করতাম, অধীর আগ্রহে অপেক্ষায় থাকতাম, কখন আমাদের শট আসবে। কত কত স্মৃতি তার সঙ্গে মিশে আছে। সব যেন চোখে ভাসছে।”

এ দিন কিংবদন্তি চিত্রনায়ক ফারুকের মৃত্যুর খবরে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে শোক প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রোজিনা।

তিনি বলেন, ‘শুধু আমার নায়ক নন, ফারুক ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের একজন অভিভাবক। আজ সকালে যখন তার মৃত্যুর খবরটি পাওয়ার পর কান্না চেপে রাখতে পারিনি। বুকের ভেতর হাহাকার করে উঠল। মনে হচ্ছে পৃথিবীটা শূন্যতায় ভরে গেল।

সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে কথাগুলোর বলার সময় অঝোরে চোখের পানি ফেলে আক্ষেপের সুরে অভিনেত্রী বলেন, আমাদের মিয়া ভাই অবশেষে চলেই গেল!

ফারুককে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে রোজিনা বলেন, নায়ক বা সহশিল্পী বলি, যেটাই হোক ফারুক ভাই অসম্ভব একজন কর্মঠ মানুষ ছিলেন। মুখের উপর সত্য কথাটা খুব সুন্দরভাবে বলে দিতে পারতেন। আমার দেখা এমন স্বভাবের মানুষ খুব কমই আছে। চলচ্চিত্রের দুর্দিনে তিনিই তো হুংকার দিয়ে এফডিসিতে এগিয়ে এসে, সবাইকে এক করে নতুন করে কাজের উদ্যম দিয়েছিলেন।

অভিনেত্রী আরও বলেন, এতদিন ফারুক ভাই সিঙ্গাপুরে চিকিৎসাধীন ছিলেন। তবুও মনে হতো তিনি আমাদের পাশে আছেন, কিন্তু এখন তো একেবারেই আমাদের ছেড়ে চলে গেলেন। তার এমন মৃত্যুতে চলচ্চিত্র ইন্ডাষ্ট্রি শক্তিমান একজন অভিভাবকে হারালো। এমন বলিষ্ঠ অভিভাবক চলচ্চিত্রে আর আসবে না। যেখানেই থাকুন ভালো থাকুন ফারুক ভাই।

ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজ বেগম লিখেছেন, জাতির অন্যতম শ্রেষ্ঠ এই বীর সন্তানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার শান্তি কামনা করছি।

অস্ট্রেলিয়া প্রবাসী চিত্রনায়িকা শাবনূর ফারুকের সঙ্গে একটি ছবি প্রকাশ করে লিখেছেন, কিংবদন্তির চিরবিদায়। ওপারে ভালো থাকবেন সবার হৃদয়ে গেঁথে থাকা পর্দার ‘সুজন’ ফারুক স্যার।

অভিনেতা মিশা সওদাগর বিদায় ‘মিয়াভাই’ আজ সকাল ৮:৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান – বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (১৫ মে) দুপুরে নিজের ফেসবুকে শাকিব লিখেছেন, ‘চলে গেলেন আমাদের প্রিয় মিয়া ভাই (আকবর পাঠান ফারুক)। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যতদিন তিনি সুস্থ সবল তিনি ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন।’

এরপর শাকিব লেখেন, ‘আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’

অভিনেত্রী পূর্ণিমা আজ সকাল ৮:৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান – বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন •••

অভিনেতা চঞ্চল চৌধুরী শোক জানিয়ে লেখেন, বিদায় নায়ক ফারুক, বিনম্র শ্রদ্ধা, আপনার আত্মার শান্তি হোক। অভিনেত্রী তারিন জাহান গভীর শোক প্রকাশ করে লেখেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই।

চিত্রনায়ক অনন্ত জলিল শোক জানিয়ে লেখেন, প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

চিত্রনায়ক ওমর সানি প্রিয় নায়ককে হারিয়ে লেখেন, আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। নতুন প্রজন্মের নায়ক বাপ্পী চৌধুরী লিখেছেন, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক)। প্রায় পাঁচ দশক ধরে রূপালি পর্দা মাতিয়েছেন ফারুক ভাই। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। আজ সেই উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেছে অনেক দূরে। তবে কথায় আছে কীর্তিমানের মৃত্যু নেই। আপনিও আজীবন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ের পাতায়।

অভিনেতা নিরব লিখেছেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অভিনেত্রী শাহনূর লিখেছেন, বাংলা চলচ্চিত্রের আমাদের প্রিয় মিয়া ভাই নায়ক, ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক (এম.পি) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ ১৫ মে ২০২৩ তারিখ (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আল্লাহ, মিয়া ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমীন।

অভিনেত্রী পলি লিখেছেন, দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার মাগফেরাত কামনা করছি।

চিত্রনায়ক বাপ্পি চৌধুরী লিখেছেন, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক)। প্রায় পাঁচ দশক ধরে রুপালি পর্দা মাতিয়েছেন ফারুক ভাই। উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। আজ সেই উজ্জ্বল নক্ষত্র হারিয়ে গেছে অনেক দূরে। তবে কথায় আছে, কীর্তিমানের মৃত্যু নেই। আপনিও আজীবন বেঁচে থাকবেন আমাদের সবার হৃদয়ের পাতায়।

আরেক নায়ক মামনুন ইমন লিখেছেন, বিদায় মিয়াভাই। আজ ঘণ্টাদুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান -বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তবে জায়েদ খানের বিশ্বাস হচ্ছে না ফারুক মারা গেছেন। তিনি লিখেছেন, এতক্ষণ কিছু লিখিনি কারণ, মনে হয়েছে আপনি বেঁচে আছেন। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর কাছে চলে গেলেন। এটা তো কথা ছিল না। বলেছিলেন জায়েদ আসতেছি, আড্ডা হবে। এখনও বিশ্বাস হচ্ছে না আপনি নাই।

আজ (১৫ মে) সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের নানা জটিলতায় ভুগছিলেন। দুই বছর আগে ২০২১ সালে সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষায় রক্তের সংক্রমন ধরা পড়লে তিনি হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com