• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অভিষেক নয়, ঐশ্বরিয়ার পাশে মেয়ে

প্রকাশ: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৪
আপডেট: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪ ২:৫৪

96665896 12

অভিষেক নয়, ঐশ্বরিয়ার পাশে মেয়ে

জনতার আওয়াজ ডেস্ক
ছোট থেকেই আরাধ্যা মায়ের ছায়াসঙ্গী। কান-এর রেড কার্পেট থেকে বলিউড-হলিউড সর্বত্রই মেয়েকে নিয়ে যান ঐশ্বরিয়া রাই বচ্চন। বচ্চন পরিবারে অশান্তির খবর রটলেও মেয়েকে কিন্তু এক মুহূর্তের জন্য কাছছাড়া করেননি ঐশ্বরিয়া। আর এই কঠিন সময়ে মেয়েও যে মাসের পাশেই থাকবে, সেটাই কাম্য। এবার দুবাইয়ের এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও মায়ের সহযোদ্ধা হিসেবে একাই দেখা গেল আরাধ্যা বচ্চনকে।

বচ্চন পরিবারের অশান্তির জল্পনা নতুন নয়! বিগত এক বছর ধরেই ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্কের টানাপোড়েনের কথা শোনা যাচ্ছে। বহুদিন ধরেই তারকাদম্পতিকে একফ্রেমে দেখা যায় না। দুজনের কারও হাতেই বিয়ের আংটি পর্যন্ত নেই। সম্প্রতি মেয়েকে নিয়ে দুবাইয়ে সাউথ ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল মুভি অ্যাওয়ার্ডস-এ যোগ দিয়েছেন ঐশ্বরিয়া। রবিবার (১৪ সেপ্টেম্বর) সেখানেই মনি রত্নম পরিচালিত ‘পন্নিয়িন সেলভান: পার্ট ২’- ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেত্রী। সেখানেই দেখা গেল এক মিষ্টি মুহূর্ত। মা ঐশ্বরিয়া যখন মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নিচ্ছেন তখন আরাধ্যা দর্শকাসনে বসেই সেই মুহূর্ত ফোনে ফ্রেমবন্দি করতে ব্যস্ত।

রবিবার দুবাই পৌঁছেই মা-মেয়ে ঐশ্বরিয়া-আরাধ্যা একসঙ্গে রেড কার্পেটে হাঁটেন। অনুরাগীদের সঙ্গে খোশমেজাজে সেলফিও তুলতে দেখা যায় অভিনেত্রীকে। এরপরই মঞ্চে উঠে কবীর খানের হাত থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার নেন তিনি। তবে গোটা অনুষ্ঠানে মেয়ে আরাধ্যা তাঁর মায়ের পাশে থেকে রীতিমতো নজর কেড়েছে। মায়ের প্রতি বরাবরই যত্নশীল সে। দিন কয়েক আগে ঐশ্বরিয়ার জন্য পাপারাজ্জিদের হুড়োহুড়ি দেখেও আরাধ্যা সতর্কবাণী দিয়েছিল তাঁদের। সেই ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছিল। তবে এবার দুবাইতে মায়ের ‘চিয়ারলিডার’ হিসেবে দেখা গেল আরাধ্যা বচ্চনকে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com