• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অশ্লীল ভঙ্গিতে নেচে সমালোচনার মুখে তৃপ্তি দিমরি

প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৬
আপডেট: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:৪৬

96665896 23

অশ্লীল ভঙ্গিতে নেচে সমালোচনার মুখে তৃপ্তি দিমরি

বিনোদন ডেস্ক
‘অ্যানিমেল’ সিনেমার পর জাতীয় ক্রাশের উপাধি পান বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। অভিনেত্রী তার আসন্ন ছবি ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’র ‘মেরে মেহবুব’ গানে নাচের জন্য সমালোচনার সম্মুখীন হয়েছেন।

গানটির কোরিওগ্রাফি করেছেন গণেশ আচার্য। আইটেম গানটিতে তৃপ্তি এবং রাজকুমার রাওয়ের কেমিস্ট্রি চোখ ধাঁধানো হলেও তৃপ্তির এই ধরনের নাচ একেবারেই পছন্দ হয়নি নেটিজ়েনদের।

গানের এক স্টেপে তৃপ্তিকে মেঝেতে শুয়ে কোমর দোলাতে দেখা গিয়েছে। এরপরই তার সারাশরীর কাঁপতে থাকে। আর এই স্টেপের জন্য অভিনেত্রী এবং কোরিওগ্রাফার দু’জনে ভীষণভাবে সমালোচিত নেটদুনিয়ায়।

কেউ বলছেন, তৃপ্তি একজন অত্যন্ত খারাপ নৃত্যশিল্পী। তাই কোরিওগ্রাফারকেও বয়কট করা হোক। ভয়ানক কিছু দৃশ্য দেখানো হয়েছে। কারও মতে, এটা কিভাবে বাড়ির লোকের সামনে বসে দেখব? আরশোলা তাড়ানোর স্প্রে করতে হবে। এর থেকে দূরে থাকুন।

একজন ব্যক্তি এও বলেছেন, ‘এটা অপমানজনক। একটা নাচের জন্য এত সমালোচনা!’ কারও মতে আবার, কোরিওগ্রাফারের জন্য নাচ যেমন হওয়ার হয়েছে। তিনি গ্রিন সিগন্যাল দিয়েছেন বলেই হয়েছে। তারা তৃপ্তিকে যাই বলুক না কেন, কখনওই তার অ্যানিম্যাল ছবিটিকে ভুলে গেলে চলবে না।

‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ ছবির মধ্য দিয়েই প্রথমবারের মত একসঙ্গে স্ক্রিন করছেন রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরি। ভূষণ কুমারের টি-সিরিজের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

রাজকুমার রাওকে শেষবার দেখা গিয়েছিল ‘স্ত্রী ২’ সিনেমাতে। বক্স অফিসে যেই সিনেমার দাপট এখনো চলমান। অন্যদিকে তৃপ্তিকে শেষ দেখা গিয়েছিল ভিকি কৌশল এবং অ্যামি ভির্কের সঙ্গে ‘ব্যাড নিউজ’ ছবিতে।- রিপাবলিক ওয়ার্ল্ড।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com