• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

অহেতুক ট্যাগ দেওয়া বন্ধ করুন’: স্ক্রিনশট ফাঁস করে নীলা ইসরাফিলের পাল্টা জবাব

প্রকাশ: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:২৫
আপডেট: রবিবার, ২২ জুন, ২০২৫ ৯:২৫

966666596

অহেতুক ট্যাগ দেওয়া বন্ধ করুন’: স্ক্রিনশট ফাঁস করে নীলা ইসরাফিলের পাল্টা জবাব

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহীত
সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারের সঙ্গে নীলা ইসরাফিলের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যা নিয়ে দেশজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার তৈরি হয়।

এ ঘটনার পর অনেকেই নীলা ইসরাফিলের পক্ষে দাঁড়িয়েছেন। আবার কেউ কেউ নীলার এই কথোপকথন রেকর্ড করা এবং প্রকাশ করার নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছেন। নীলা ইসরাফিল নিজেও জানিয়েছেন যে, এই ঘটনার পর তাকে ‘আওয়ামী এজেন্ট’ বলে কটাক্ষ করা হচ্ছে।

সম্প্রতি নিজের ভেরিফয়েড ফেসবুক পেজে দেওয়ার এক পোস্টে বিষয়টি নিয়ে মুখ খুলেন নিলা ইসলাফিল।

তিনি বলেন, যারা আমাকে মনে করছেন আমি কারো এজেন্ট হয়ে কাজ করছি তাদের উদ্দেশ্যে আমি বলছি। আমি নিলা ইসরাফিল একাই যথেষ্ট আমার জন্য। সাদাকে সাদা কালোকে কালোই বলা আমার অভ্যাস এবং আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে এটা আমার দায়িত্বের মধ্যেও পড়ে। সুতরাং অহেতুক আমাকে বিভিন্ন কুৎসিত ট্যাগ দেওয়া থেকে বিরত থাকুন। এর পর এক পোস্টে বেশ কয়েকটি স্ক্রিনশট শেয়ার করেন।

সেখানে দেখা যায়, বিভিন্ন আইডি থেকে তাকে কুরুচিপূর্ণ মন্তব্য ও গালাগাল দেওয়া হচ্ছে।

এসব স্ক্রিনশট প্রকাশ করে নিলা ইসরাফিল লিখেছেন, এই হচ্ছে আমাদের সমাজ। আমাদের সমাজে তো একা না, লক্ষ্য তো এখনো বিদ্যমান। যদি এদের উচ্ছেদ করতে চান তাহলে যার যার নিজ নিজ জায়গা থেকে সচেতন হতে হবে এবং প্রতিবাদ করতে হবে। চুপ থাকার যুগ আর নেই।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com