• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আগের সুন্দরী নায়িকারা কিন্তু শাকিবের বাচ্চার মা হননি: রত্না

প্রকাশ: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৪:১৬
আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩ ৪:১৬

96663696 23

আগের সুন্দরী নায়িকারা কিন্তু শাকিবের বাচ্চার মা হননি: রত্না

বিনোদন ডেস্ক

সম্প্রতি যুক্তরাষ্ট্রের একটি অনুষ্ঠানে চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, শাকিব খানের নাম নিলেই যেকোনো শিল্পী ভাইরাল হয়ে যায়। অনেকেই বিষয়টিকে ইতিবাচকভাবে নেননি। এবার অপুর এমন বক্তব্যের কড়া জবাব দিলেন এক সময়ের ব্যস্ত চিত্রনায়িকা রত্না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেছেন এ বিষয়ে।

রত্না বলেন, শাকিব নাম নিলেই ভাইরাল হয়ে যায় যেকোনো শিল্পী! আর ভাইরাল হতে প্রতিটি শিল্পী এই নাম কোনোভাবে নিয়ে আসে! এ ধরনের মন্তব্য করার আগে ভাবা উচিত ছিল আপনাদের আগেও অনেক সুন্দরী নায়িকা শাকিবের সঙ্গে অভিনয় করেছিলেন। তারা কেউ কিন্তু শাকিবের বাচ্চার মা হয়নি! আর তাদের সময় কিন্তু কসমেটিকস সার্জারি এত সহজলভ্য ছিল না।

তাদের সৌন্দর্য আপনাদের সৌন্দর্যের চেয়ে কোনো অংশে কম ছিল না। মন্তব্য বুঝে করা উচিত। মনে রাখবেন শাকিব খানের জন্য হয়ত চলচ্চিত্রে আপনাদের জন্ম হয়েছে। কিন্তু আমাদের জন্ম শ্রদ্ধেয় পরিচালক-প্রযোজক আর বাংলার দর্শকদের কারণে। হয়ত ভাইরালের জোয়ারে অনেক শিল্পী হারিয়ে যাচ্ছে ভাবছেন।

কিন্তু না রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে! সবাই নিজ পায়ে দাঁড়িয়ে নিজ স্থানে আপনার চাইতে হয়ত আরও ভালো আছেন! রত্না আরও বলেন, প্রতিটি শিল্পীর নিজস্ব পরিচিতি আছে। কারও তোষামোদ করতে গিয়ে অন্যদের অপমান করে কথা বলা অন্যায়। শিল্পী হয়ে শিল্পীদের সম্মানিত করে তুলুন পৃথিবীর কাছে- এটাই কাম্য।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com