• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আটকে গেল শাহরুখ-দীপিকার ‘পাঠান’

প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৯:২৩
আপডেট: বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ ৯:২৩

966632568 1

আটকে গেল শাহরুখ-দীপিকার ‘পাঠান’

বিনোদন ডেস্ক
‘বেশরম রং’ গান মুক্তির পরপরই বিতর্ক মাথাচাড়া দিয়ে ওঠে। বিভিন্ন সংগঠন থেকে দেওয়া হয় পাঠান বয়কটের ডাক। কেউ কেউ তো আবার হুমকিও দেন— শাহরুখকে জ্যান্ত পুড়িয়ে মারা, প্রেক্ষাগৃহ পুড়িয়ে দেওয়ার কথাও শোনা যায়। ‘পাঠান’ ছবিতে কিছু দৃশ্য ও গানে সংশোধনের নির্দেশ দিয়েছে ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)। এ সিনেমা মুক্তির আগে সংশোধিত সংস্করণ জমা দিতেও বলা হয়েছে ওই নির্দেশে।

ভারতীয় সেন্সর বোর্ডের চেয়ারম্যান প্রসূন জোশি জানান, শুধু বেশরম গানে দীপিকার বিকিনি নয়, পাঠান ছবিতে এমন অনেক দৃশ্য রয়েছে যা বাদ দিতে হবে।

তিনি আরও বলেন, ‘সিবিএফসি সব সময় সৃজনশীলতার প্রকাশ এবং দর্শকদের সংবেদনশীলতার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখতে চেষ্টা করে। এ প্রক্রিয়াটি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে এবং বাস্তবায়িত হচ্ছে। আমি মনে করিয়ে দিতে চাই যে, আমাদের সংস্কৃতি এবং বিশ্বাস গৌরবময় এবং আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে যেন এটি তুচ্ছ বিষয়ের কারণে নষ্ট না হয়। আমি আগেও বলেছি, নির্মাতা এবং দর্শকদের মধ্যে আস্থা রক্ষা করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর নির্মাতাদের এ বিষয়ের ওপর কাজ করা উচিত।’

বিজেপির নেতারাও যোগ দিয়েছেন ‘বয়কট পাঠান’ ট্রেন্ডে। অনেকের মতে, দীপিকাকে হিন্দুদের পবিত্র গেরুয়া রঙের বিকিনি পরানো, গানের শিরোনাম বেশরম রং এবং ছবির নাম পাঠান রাখার কারণে হিন্দু ভাবাবেগে আঘাত লেগেছে। হিন্দু অধ্যুষিত দেশে যা হওয়া উচিত নয়।

গত ১২ নভেম্বর ‘পাঠান’ ছবির প্রথম গান ‘বেশরম রং’ প্রকাশ্যে আসে। তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গানের দৃশ্য শেয়ার করে দেওয়া হয়ে ছবি বয়কটের ডাক। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। গানটির বিরুদ্ধে অশালীনতার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৫ জানুয়ারি ‘পাঠান’র মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ ছবির মাধ্যমে পাঁচ বছর পর রুপালি পর্দায় ফিরছেন শাহরুখ। ছবিটিতে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ছাড়াও রয়েছেন জন আব্রাহাম। ‘টাইগার’ চরিত্রে ক্যামিও করবেন সালমান খান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com