• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম

প্রকাশ: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১২
আপডেট: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬ ৬:১২

9658201

আমরা সত্যিই ভয় পেয়ে গিয়েছিলাম

বিনোদন ডেস্ক

সংগৃহীত ছবি
একটা সময়ে পরিচালকদের লাইন পড়ে যেত গোবিন্দর বাড়ির বাইরে। কিন্তু বর্তমানে সেই অভিনেতার হাতেই নাকি কোনো নজরকাড়া কাজ নেই। ২০১৮ সালে তিনি আবারও নতুন ধরনের কিছু কাজ করার চেষ্টা করেছিলেন। যদিও সেগুলো বক্স অফিসে তেমন সাফল্য পায়নি।

তবে বছরখানেক ধরে সিনেমার থেকেও গোবিন্দর ব্যক্তিগত জীবন প্রতি মুহূর্তে শিরোনামে।
কয়েক দিন ধরেই গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা প্রশ্ন তুলেছিলেন এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক নিয়ে। যদিও সেসব বিষয় ফুৎকারে উড়িয়েছে সবাই। তবে অন্যদিকে, নীলম কোঠারির সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন নিয়ে বছরের পর বছর ধরে চলছে নানা চর্চা।

এ বার সেই চর্চায় নীরবতা ভাঙলেন নীলম। গোবিন্দ নিজেই একটি সাক্ষাৎকারে তাঁর প্রেমে পড়ার কথা স্বীকার করেছেন।
নীলম সম্প্রতি একটি সাক্ষাৎকারে গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্কের দাবিকে গুজব বলে উড়িয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন। তাঁর কথায়, ‘কে বলেছে এ কথা?’ তিনি গোবিন্দার প্রশংসা করে জানান, এই প্রেমের গুঞ্জন একেবারে মিথ্যে।

নীলমের কথায়, ‘গোবিন্দা অত্যন্ত ভালো মানুষ এবং আমরা বেশ কয়েকটি হিট সিনেমায় একসঙ্গে কাজও করেছি। খুব ভালো বন্ধু আমরা।’
নয়ের দশকে একঝাঁক সিনেমায় কাজ করেছিলেন নীলম ও গোবিন্দ। সেই সময়ে তাঁদের মধ্যে সম্পর্ক নিয়ে নানা আলোচনাও শুরু হয়। অভিনেত্রী বলেন, ‘সেই সময়ে সংবাদমাধ্যমকে খুব ভয় পেতাম।

আমরাও ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হতো কলমের শক্তিই সব কিছু। কেউ যদি একসঙ্গে দুই বা তিনটি ছবিতে অভিনয়ও করে, তবুও ধরে নেওয়া হতো যে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।’
প্রসঙ্গত, গোবিন্দও এর আগে অভিনেত্রী নীলমের সঙ্গে তাঁর সম্পর্কের চর্চায় মুখ খুলেছিলেন। অভিনেতা জানিয়েছিলেন, নীলম এমন একজন অভিনেত্রী যার প্রেমে সবাই পড়তে বাধ্য। এমনকি একটা সময়ে সুনীতার সঙ্গে বাগদান ভেঙে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিলেন গোবিন্দা। সুনীতা যদি তাঁকে জোর না করতেন, তা হলে হয়তো তিনি নীলমকেই বিয়ে করতেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com