• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আমি দোষী হলে তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না: শবনম বুবলী

প্রকাশ: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৯:০৭
আপডেট: মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩ ৯:০৭

9666396 21

আমি দোষী হলে তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না: শবনম বুবলী

বিনোদন ডেস্ক

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের জুলাই মাসে বুবলীকে বিয়ে করেন শাকিব খান। এরপর তাদের সংসারে জন্ম নেয় একটি ফুটফুটে ছেলে। নাম শেহজাদ খান বীর। শোনা যাচ্ছে, বুবলীর সঙ্গেও বিচ্ছেদ ঘটিয়েছেন শাকিব খান। আর এমন দাবি করেন নায়ক নিজেই।

যদিও এ কথা অস্বীকার করেছেন বুবলী। বরং চলচ্চিত্র জগত বাদ দেবেন, তবু শাকিবের সঙ্গেই সংসার করবেন, দৃঢ়তার সঙ্গে জানালেন এ সময়ের আলোচিত নায়িকা শবনম বুবলী।

সম্প্রতি সংবাদমাধ্যমের মথোমুখি হন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা শবনম বুবলী। সেখানে তিনি বলেন, শাকিব যেভাবে যেভাবে চেয়েছে সেটা ফিল্ম করে হোক, ছেড়ে হোক, কোনো কাজ করে হোক বা না করে হোক, শতভাগ সংসার করে হোক বা পাশাপাশি জব করে হোক- যেভাবে ভালো লাগে, যেভাবে শান্তি থাকে, সেভাবেই আমি চেষ্টা করেছি এবং চেষ্টা করছি। এসব থেকে আমার কাছে মনে হয় সম্মানের জায়গা অটুট থাকুক- এটাই চাই।

নায়িকা বলেন, আমি আমার জায়গা থেকে একটু আগে যেটা বলেছি, আমার দোষ হলে আমি তাকে নিয়ে এত পজিটিভ থাকতাম না। এতকিছুর পরও আমি তাকে এভাবে সম্মান করতাম না।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com