বিনোদন ডেস্ক
একটা সময় পর্নো জগতে কাজ করলেও সেখান থেকে বেরিয়ে এসেছেন সানি লিওন। বর্তমানে কাজ করছেন বলিউডে। প্রথম দিকে তাকে বি-টাউনের মানুষেরা স্বাভাবিকভাবে গ্রহণ না করেননি। এমনকি শুরতেই তাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ কথা জানালেন সানি।
চলতি বছরে কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছে সানি লিওনির। অনুরাগ কাশ্যপ পরিচালিত ছবি ‘কেনেডি’তে অভিনয় করেছেন তিনি। মুক্তির আগেই ‘কেনেডি’ স্বীকৃতি পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে।
এ ছবির সৌজন্যেই কানে সানির আত্মপ্রকাশ, বলিউড অভিনেত্রী হিসাবে যা যথেষ্ট সম্মানের। অথচ বলিউডে পা রাখার আগেই একের পর এক প্রাণনাশের হুমকি পেতে হয়েছিল সানিকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি বলেন, ‘‘আমাকে যখন ‘বিগ বস’-এর জন্য ডাকা হয়েছিল, তখন থেকেই সমস্যার সূত্রপাত। আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হতো, বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হত। এমনকি, সংশ্লিষ্ট চ্যানেলের এক কর্তাকেও চাকরি ছাড়তে হয়েছিল আমাকে ‘বিগ বস্’-এ অংশ নিতে ডাকার কারণে।’’
সানি আরও বলেন, ‘প্রথম ছবি মুক্তি পাওয়ার পরেও আমাকে নিয়ে কোনও ভাল কথা লেখা হয়নি। এত ঘৃণা, এত নেতিবাচক কথাবার্তা। অনেক খারাপ কথা শুনতে হয়েছে আমাকে।’
এছাড়া ‘ক্রিস্টি’ নামের একটি ছবিতে অভিনয় করছেন সানি লিওন। ছবিটি নির্মাণ করছেন মালবিকা মোহনান। এ ছবির শুটিংয়ে অংশ নিয়ে আহত হয়েছিলেন এ তারকা।













